Thursday, June 11, 2026

বিজেপি করোনাভাইরাসের মতোই ক্ষতিকর! অভিনব প্রতিবাদ কংগ্রেসের

Date:

Share post:

আইএনটিইউসি সেবাদল বেন্টিংক স্ট্রিটে প্যারাডাইস সিনেমাহলের সামনে কেন্দ্রের NRC-CAA প্রতিবাদে এক অভিনব বিক্ষোভ প্রদর্শন করে। কংগ্রেসের শাখা সংগঠনের কর্মী-সমর্থকরা প্রত্যেকে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেন। যেখানে লেখা ছিল, “Beware BJP, Beware Corona Virus”. অর্থাৎ, করোনা ভাইরাস যতটাই মানুষের পক্ষে ক্ষতিকর। বিজেপি ঠিক ততটাই মানুষের পক্ষে ক্ষতিকর এটাই বোঝাতে চেয়েছেন তাঁরা।

এই প্রতিবাদ মিছিল বেন্টিংক স্ট্রিটে জমায়েত করে। তাদের কর্মসূচি ছিল সেখান থেকে মিছিল করে রাজভবনে গিয়ে বিক্ষোভ দেখানো। কিন্ত মিছিল শুরু করে ওয়াটারলু স্ট্রিটে পৌছতে তা আটকায় পুলিশ। পরে তারা ফিরতি পথে এসে বেন্টিক স্ট্রিটে এসে কিছুক্ষণ পথ অবরোধ করে। পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। মিছিলে নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি রোহন মিত্র এবং মধ্য কলকাতার আইএনটিইউসি জেলার সভাপতি ইমরান খান।
ক্যামেরায় অরুপ অধিকারী।

আরও পড়ুন-পুর-নির্বাচনের আগে দলীয় ভাবমূর্তি রক্ষায় কড়া পদক্ষেপ : মমতা

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...