Monday, April 6, 2026

ট্যাংরাকাণ্ডে নয়া মোড়, পুলিশের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

Date:

Share post:

ট্যাংরায় প্রৌঢ়ের মৃত্যু ও বধূকে অপহরণের চেষ্টার ঘটনা ক্রমেই জটিল হচ্ছে। মৃতের পরিবারের দাবি, অ্যাম্বুল্যান্সে করে গিয়ে পুত্রবধূকে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে গিয়ে চাকায় আটকে যান প্রৌঢ় গোপাল প্রামাণিক। তাঁকে পিষে দিয়ে চলে যায় অ্যাম্বুল্যান্স। হাসপাতালে নিয়ে গেলে, প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু অপহরণের তত্ত্ব মানতে নারাজ পুলিশ। তাদের দাবি, দ্রুতগতির অ্যাম্বুল্যান্সের ধাক্কাতেই মৃত্যু হয়েছে গোপাল প্রামাণিকের। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিসের মত, দুর্ঘটনা ঘটলেও, বধূকে জোর করে গাড়িতে তোলার কোনও প্রমাণ মেলেনি। মহিলা পুলিসকে ভুয়ো অভিযোগ করলে, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।
এদিকে, পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন ট্যাংরার বাসিন্দারা। গোবিন্দ খটিক রোডে রাস্তায় অবরোধ করেন তাঁরা। তাঁদের অভিযোগ, অভিযুক্তের থেকে ঘুষ নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। “আমরাও পুলিসকে ঘুষ দিতে তৈরি। পুলিশ মিথ্যা বলা বন্ধ করুক।” এই অভিযোগে হাতে টাকা নিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
এদিকে, অ্যাম্বুল্যান্স চালক ও গাড়িতে থাকা তাঁর সঙ্গীকে গ্রেফতার করেছে। বধূ জানান, যদি দ্রুত গতিতে আসা অ্যাম্বুল্যান্সের ধাক্কাতেই তাঁর শ্বশুরের মৃত্যু হয়, তাহলে তিনি কী করে গাড়ির চালককে শনাক্ত করতে পারলেন? তাঁকে অপহরণের সময়ই তিনি অভিযুক্তদের দেখতে পান বলে দাবি ওই বধূর। এই পরিস্থিতিতে ওই অঞ্চলের সব সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় আরও তথ্য ও বয়ান সংগ্রহ করছে পুলিশ।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...