Tuesday, April 28, 2026

ভোটে খারিজ ইমপিচমেন্ট প্রস্তাব, জিতলেন ট্রাম্পই

Date:

Share post:

মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব ভোটাভুটিতে খারিজ হল। সংখ্যাগরিষ্ঠ সেনেটরের ভোটে জিতে গেলেন ট্রাম্প। ফলে ডেমোক্র্যাটদের অভিযোগ থেকেও বেকসুর মুক্ত হলেন তিনি। বুধবার সেনেটে 52-48 ভোটে খারিজ হয় মূল প্রস্তাব। ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ট্রাম্পের জয় সহজ হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্টোদিকে মুখ পুড়ল ডেমোক্র্যাটদের।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করার জন্য ইউক্রেনের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন ট্রাম্প। তাতে রাজি না হওয়ায় তিনি ইউক্রেনকে মার্কিন প্রতিরক্ষা বরাদ্দ কমিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। এসবের কারণেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এনেছিল ডেমোক্র্যাটরা। এই প্রস্তাব প্রথমে হাউস অফ রিপ্রেসেন্টেটিভে পাশ হলেও সেনেটের ভোটাভুটিতে খারিজ হল।

Related articles

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...

কমিশনের নিরপেক্ষতাকে এবার প্রশ্ন আদালতের: মামলার ভয়েই রাতারাতি বাতিল WORRY লিস্ট!

প্রথম দফার নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টে মুখ পোড়ার পরও শিক্ষা হয়নি নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার নির্বাচনের আগে...

IPL: কেকেআরের কঠিন সময়ে মলদ্বীপে মেন্টর! ব্র্যাভোর ছবি ঘিরে জোর চর্চা

শেষ ২ ম্যাচে জয় পেয়েছে কিছুটা অক্সিজেন পেয়েছে কেকেআর(KKR)। কিন্ত আইপিএল প্লে অফের লড়াইয়ে এখনও অঙ্ক কঠিন নাইটদের।...

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...