ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের সামনে ফের বাধা হয়ে দাড়িয়েছিল ভারতীয় কুস্তি ফেডারেশন। শেষ পর্যন্ত সেই বাধা কেটেছে।
Sponsored

ব্রিজভূষণ কাণ্ডের প্রতিবাদী মুখ ছিলেন হরিয়ানার ভিনেশ(Vinesh Phogat )। এরপর জল গড়ায়, অনেক দূর। অলিম্পিক্স বিতর্ক, অবসর, রাজনীতিতে যোগ দিয়ে বিধায়ক হওয়া, সর্বোপরি মাতৃত্ব।এরপরও ভিনেশ ফের একবার নিজেকে প্রমাণ মরিয়া।
২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন ভিনেশ। মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই তিনি ঘোষণা করেন, কুস্তির ম্যাটে ফিরতে চলেছেন। তাঁর পরিকল্পনা ছিল, আগামী মাসে ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নেবেন। সেখানে পদক জিততে পারলেই এশিয়ান গেমসের ট্রায়ালে নামার পথ খুলে যাবে ভিনেশের জন্য।কিন্তু ফেডারেশন কার্যত তাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ফেডারেশনের বিরুদ্ধে অসহযোগিতার বিস্ফোরক অভিযোগ করলেন তারকা কুস্তিগীর।
ভিনেশের অভিযোগ,‘আমার আশা ছিল ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে প্রত্যাবর্তন করতে পারব।৩০ এপ্রিল আবেদনের শেষ দিন ছিল তার আগেই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। আমি আবেদন করতে গিয়েও পারিনি, আমি যখন ফেডারেশন এবং কর্তাদের সঙ্গে যোগাযোগ করতে যাই তখন আমার ফোন তারা কেউ ধরেনি।’
ভিনেশের আরও অভিযোগ, ফেডারেশনের কাপের সময়েও একই পরিস্থিতি সম্মুখীন হয়েছিলেন। বলেন, ‘আমি ফেডারেশনর কাপে অংশগ্রহণ করতে গিয়েছিলাম, কিন্তু শেষবেলায় নিয়ম বদলে যায়, তাই আমি অংশগ্রহণ করতে পারিনি। মনে হচ্ছে আমাকে আটকানোর জন্যই এটা করা হচ্ছে।’
ব্রিজভূষণ পদে না থাকলেও তাঁর অনুগামীরাই ফেজারেশন পরিচালনা করেন। ফলে ভিনেশের প্রত্যাবর্তনের পথ যে সহজ হবে না তা সহজেই অনুমেয়।
যদিও রাতের দিকে ভিনেশ নিশ্চিত করেছেন তাঁর রেজিস্ট্রেশন সফলভাবেই হয়েছে। গতকাল থেকে তিনি যা করতে পারছিলেন না।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
12h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
19h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
22h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
