Thursday, June 11, 2026

দ্বারকা নদীর সেতুতে ফাটল, আশঙ্কায় বাসিন্দারা

Date:

Share post:

বীরভূমের ৬০ নম্বর রানিগঞ্জ মোরগ্রাম জাতীয় সড়কের ডেউচা দ্বারকা নদীর সেতুতে ফাটল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ফাটল দেখা দিয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে রাঢ়বঙ্গের যোগাযোগের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সেতু।

১৯৫২সালে দ্বারকা নদীর উপর সেতুটি জেসপ কোম্পানি তৈরি করে। বৃহস্পতিবার সকালে ফাটলের অংশটি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে। বিষয়টি নজরে আসার পর এলাকায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা ওই জায়গাটি ব্যারিকেড করে দেন। মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং যান চলাচল নিয়ন্ত্রণ করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভারী যান চলাচল করলেও জাতীয় সড়কের উপরে সেতুটি রক্ষণাবেক্ষণের জন্য কোনও উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তার ফলেই এই বিপত্তি। দ্রুত সংস্কার করা না হলে যে কোনও মুহূর্তে পুরো ব্রিজ ভেঙে পড়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

আরও পড়ুন-সোনারপুরে সকালে শ্যুটআউট, এলাকায় আতঙ্ক

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...