Monday, March 9, 2026

সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী পুলিশ

Date:

Share post:

নিজের সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন ইন্সপেক্টর বিশ্বজিৎ দত্ত বিশ্বাস। ব্যারাকপুরে পুলিশ লাইনের আবাসনে নিজের ঘরে আত্মঘাতী হন তিনি। ঘরের দরজা ভেঙে বিছানার ওপর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে বারাকপুর থানার পুলিশ। স্থানীয় বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে।

বিশ্বজিৎ তাঁর স্ত্রী,কন্যা ও মায়ের সঙ্গে কোয়ার্টারে থাকতেন। বিশ্বজিতের মামা জানান, ঘটনার সময় অন্যরা কেউ বাড়িতে ছিলেন না। বন্দুকের আওয়াজ শুনে প্রতিবেশীরা বারাকপুর থানায় খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃতদেহের পাশ থেকে তাঁর রিভলভারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আগামীকাল মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ব্যারাকপুর মর্গে নিয়ে যাওয়া হবে জানিয়েছে পুলিশ। পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারাকপুর থানার পুলিশ।

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার বলে CEO অফিসে অপমান, সম্মান দিয়েছেন মমতা: ধর্নামঞ্চে আবেগাপ্লুত রিয়া

পেশায় শিক্ষিকা। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ বলে সিইও (CEO) অফিসে অপমানিত হতে হয়। কিন্তু সম্মান দিয়েছেন তৃণমূল সভানেত্রী।...

যত চ্যালেঞ্জ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তত গ্রহণ করবেন: বিজেপিকে নিশানা রাজের

“মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যত চ্যালেঞ্জ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কত চ্যালেঞ্জ গ্রহণ করবেন।“ সোমবার, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিজেপিকে নিশানা...

ভাইয়ে ভাইয়ে লড়াই লাগাচ্ছে বিজেপি: ধর্নামঞ্চে বিস্ফোরক প্রাক্তন IPS প্রসূন

বাংলার মানুষের ন্যায্য ভোটাধিকার রক্ষার স্বার্থে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Protest)। সোমবার ধর্নার...

জ্বালানি সঙ্কটে বাংলাদেশ! বন্ধ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

পশ্চিম এশিয়ার যুদ্ধের রেশ ধীরে ধীরে কমবেশি বিশ্বের সব দেশেই পড়ছে। বর্তমানে জ্বালানি নিয়ে সঙ্কটে ভুগছে বাংলাদেশ (Bangladesh...