Monday, May 18, 2026

করোনার নয়া উৎস সন্ধান চিনা গবেষকদেরে

Date:

Share post:

করোনাভাইরাসের উৎস কী? তা নিয়ে জল্পনা চলছে। এবার চিনা গবেষকরা তুলে ধরলেন করোনার অন্যতম উৎস। চিনা গবেষকদের একাংশ মনে করছেন, প্যাঙ্গোলিনই মারণ ভাইরাস নোভেল করোনার অন্যতম উৎস।

এই ভাইরাসের উৎস খুঁজতে ভিন্ন প্রজাতির এক হাজার বন্য জন্তুর উপর গবেষণা চালিয়েছেন গবেষকরা। তাঁর মধ্যে ছিল প্যাঙ্গোলিনও। এই প্রাণীর সুস্বাদু মাংস এবং চামড়ার জন্য এশিয়ান দেশগুলিতে খুবই প্রসিদ্ধ। ভারত থেকেও প্যাঙ্গোলিন চিনের বাজারে রফতানি করা হয়। সম্প্রতি এই প্যাঙ্গোলিনের উপর গবেষণা চালিয়ে গবেষকরা দেখেন, জিনোম সিকোয়েন্স প্যাঙ্গোলিনের শরীরে রয়েছে তার সঙ্গে ৯৯শতাংশ মিল রয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর দেহের সিকোয়েন্সের।
এশিয়ার কালোবাজারে ব্যাপক চাহিদা রয়েছে প্যাঙ্গোলিনের। বিভিন্ন ওষুধ তৈরি করতেও এই প্রাণীটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, গত এক দশকে ১ লক্ষের প্যাঙ্গোলিন এশিয়া এবং আফ্রিকার দেশগুলিতে পাচার করা হয়েছে। ইতিমধ্যেই এই ভাইরাস মহামারির আকার ধারণ করেছে চিনে। এখনও পর্যন্ত চিনের মৃত্যু হয়েছে ৭০০ জনের। এই ভাইরাসের উৎস জানতে কালঘাম ছুটে যাচ্ছে গবেষকদের। তাতেই উঠে এসেছে এই প্যাঙ্গোলিন তত্ত্ব।

আরও পড়ুন-করোনাভাইরাসে মৃত্যু ৭২৩ ছাড়াল, সার্সের চেয়েও পরিস্থিতি ভয়ঙ্কর

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...

রাজ্যের শিক্ষার নীতি নির্ধারণ: বিকাশ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে শঙ্কর-স্বপন

বাংলায় গঠিত নতুন রাজ্য সরকার প্রতিদিন এক একটি দফতর নিয়ে তৎপরতার সঙ্গে সমস্যার সমাধান ও নতুন নীতি নির্ধারণের...

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...