Saturday, June 27, 2026

করোনাভাইরাসে মৃত্যু ৭২৩ ছাড়াল, সার্সের চেয়েও পরিস্থিতি ভয়ঙ্কর

Date:

Share post:

২০০২-২০০৩ এর সার্সের সংক্রমণের চেয়েও এবারের পরিস্থিতি আরও মারাত্মক। নভেল করোনাভাইরাসে চিনে মৃত্যুর সংখ্যা শনিবার ৭২৩ ছাড়ানোর পর এই রোগ সংক্রমণের গতি দেখে মহামারির আশঙ্কা তীব্র হয়েছে। প্রায় দুদশক আগে অন্য আরেকটি ভাইরাসের দাপটে সার্স আক্রান্ত চিনে মৃত্যু হয়েছিল ৭৭৪ জন মানুষের। এবার প্রাণহানির সংখ্যা তাকেও ছাপিয়ে যেতে চলেছে। চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানেই এই ভাইরাসের উৎপত্তি। উহান সহ কয়েকটি শহরে লকডাউন জারি করেও রোখা যাচ্ছে না সংক্রমণ। ভাইরাসে মৃত্যুর ঘটনাও মূলত উহানের। চিনের এই শহরটি কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এখনও প্রায় ৭০ জন ভারতীয় উহানে আটকে আছেন। করোনা-উপসর্গ থাকায় তাদের ফেরানোর অনুমতি দেয়নি চিন সরকার। চিন ছাড়াও ২৭ টি দেশে চিন ফেরত এই ভাইরাস আক্রান্তের হদিশ মিলেছে।

আরও পড়ুন-দিল্লি বিধানসভা নির্বাচন: কেজরিওয়ালের কেন্দ্রে ভোট দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...