Saturday, June 27, 2026

শিক্ষামন্ত্রীকে না জানিয়েই নির্দেশ! প্রত্যাহার করল স্কুল শিক্ষা দফতর

Date:

Share post:

রাজ্যের শিক্ষামন্ত্রীর জানা নেই। অথচ স্কুল শিক্ষা দফতর ব্যক্তিগত গাড়িতে স্কুলে না আসার নির্দেশিকা জারি করেছিল ২৬টি স্কুলে। শুক্রবার এই নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দফতর। এরপর শনিবার এবিষয়ে হস্তক্ষেপ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সংশ্লিষ্ট বিষয়টি মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেন শিক্ষামন্ত্রী। তারপরই ওই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হয়।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, তাঁকে এবং সরকারের সংশ্লিষ্ট শীর্ষ মহলকে না জানিয়েই ওই নির্দেশ জারি করেছে স্কুল শিক্ষা দফতর। ২৬টি স্কুলে পাঠানো হয় সেটি। তবে সবটাই তাঁর অজান্তে হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শনিবারই নির্দেশ প্রত্যাহারের পর নতুন বিজ্ঞপ্তি ওই স্কুলগুলিতে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার, স্কুল শিক্ষা দফতর কলকাতার ২৬টি স্কুলে যে নির্দেশিকা পাঠায়, কী ছিল তাতে? ব্যক্তিগত গাড়িতে স্কুলে আসতে পারবে না ছাত্রছাত্রীরা। স্কুলে আসতে হবে পুলকার বা স্কুলবাসে। দূষণ এবং যানজট নিয়ন্ত্রণের জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনেই এই নির্দেশ কার্যকর করতে বলা হয় স্কুলগুলিকে। ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর করতে হবে বলেও নির্দেশ দেয় স্কুল শিক্ষা দফতর। শনিবার, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এই নির্দেশ প্রত্যাহর করা হয়।

আরও পড়ুন-বিয়েতে আপত্তি, দিল্লির মহিলা পুলিশকর্মীকে খুন করে আত্মঘাতী ঘাতক-ব্যাচমেট

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...