Monday, May 18, 2026

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ভিতরে আটকে থাকার আশঙ্কা

Date:

Share post:

ফের ভেঙে পড়ল বহুতল। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোহালিতে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, খারার-লান্ড্রান রোডের ওই বহুতলের পাশের জমিতে জেসিবি মেশিন দিয়ে কাজ করার সময় সেটি বসে যায়। তার পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বহুতলের ভিতরে অনেকে ছিলেন। তবে কত জন আটকে রয়েছেন তা নিয়ে কোনও নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রাথমিক ভাবে উদ্ধারকাজ শুরু হয়েছে।

আরও পড়ুন-কাল, রবিবার থেকে শিয়ালদহ শাখায় বহু ট্রেন বাতিল

Related articles

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...