Sunday, March 1, 2026

বই ‘বেস্টসেলার’ বাড়ি বসে শুনছেন সৌমিত্র

Date:

Share post:

আজ বইমেলার দশমী। মেঘ-বৃষ্টি-বিক্ষোভ-আন্দোলন সরিয়ে রেখে এবারের বইমেলা বেশ জমজমাট। ইচ্ছে ছিল তাঁর ‘ ‘বেশ করেছি গান করেছি’ বইটির জন্য উপস্থিত থাকবেন ‘মিত্র ও ঘোষ’-এর স্টলে। কিন্তু মাঝ পথে বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়ে আপাতত গৃহবন্দি ‘ভূমি’র সৌমিত্র রায়, যিনি এই বইয়ের লেখক। এই বইটি ছাড়াও তাঁর আরেকটি ইংরেজি বই, ‘মিস্টার আদিবাসী’ হয়েছে এবারের মেলায়। কিন্তু নিজে উপস্থিত থেকে সে বই তুলে দেওয়া বা প্রথম পাতায় নিজের আঁচড় কাটার ইচ্ছে পূরণ করতে পারছেন না লেখক। হাঁটুতে অস্ত্রোপচারের পরে আপাতত তিনি গৃহবন্দি। ভেঙেছে পাঁজরের দুটি হাড়ও। তবে, তিনি পাঠকদের মুখোমুখি হতে না পারলেও, বই বিক্রি ভালোই হয়েছে।
বিশেষ করে ‘বেশ করেছি গান করেছি’ ‘বেস্ট সেলার’ বলে জানালেন ‘মিত্র ও ঘোষ’-র অন্যতম কর্ণধার ইন্দ্রাণী রায়। তবে সৌমিত্র নিজে 231 নম্বর স্টলে উপস্থিত থাকতে পারলে, বইমেলার মধ্যেই দ্বিতীয় সংস্করণ ছাপতে হত বলে মত ইন্দ্রাণীর। আর সেই সাফল্যের কথা বাড়িতে বসেই উপভোগ করছে সৌমিত্র। শেষ দিনে সৌমিত্র রায়ের বই দুটি ভালো বিক্রি হবে বলে আশাবাদী প্রকাশক।

spot_img

Related articles

তৃণমূলের প্রার্থী রাজীব কুমার, কুৎসা বিরোধীদের: সংসদের ওজন বাড়বে, পাল্টা তৃণমূল

রাজ্যসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে গোটা রাজ্য তো বটেই। গোটা দেশে চাপা গুঞ্জন। সঙ্গী দল থেকে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জের, দুবাইয়ে আটকে শুভশ্রী

দুবাইয়ে বেড়াতে গিয়ে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আপাতত হোটেলে নিরাপদেই রয়েছেন তাঁরা, জানিয়েছেন রাজ...

বিশ্বকাপজয়ী রিচার নামেও অ্যাজুডিকেশনের স্ট্যাম্প, কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন, বাংলা তথা দেশের গর্ব। কিন্তু নির্বাচন কমিশনের স্ক্যানারে পাশ করতে পারলেন না রিচা ঘোষ(Richa...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রবিবার দেশ জুড়ে বাতিল ৪৪৪ বিমান!

ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতেই মাসের প্রথম দিনেই কয়েকশো বিমান বাতিলের...