Friday, June 12, 2026

পরিশীলন বইমেলা ২০২০ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ ঘটল কলকাতা পুস্তক মেলায়

Date:

Share post:

ভিন্ন ভাবনার মননভূমি | মুক্ত চিন্তার চারণভূমি | পরিশীলিত সাহিত্যের আঁতুড়ে অনায়াস ঘোরাফেরা | এমনই এক লিটল ম্যাগাজিনের নাম পরিশীলন | নামে ছোট, তবে ভাবনা ও বিষয় বৈচিত্র্যে অনেক বড় | পরিশীলন বইমেলা ২০২০ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ ঘটল কলকাতা পুস্তক মেলায় | মোড়ক উন্মোচন করলেন লিটল ম্যাগাজিন সংগ্রাহক, স়ংরক্ষক এবং লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা সন্দীপ দত্ত | সুভাষ মুখোপাধ্যায় মুক্তমঞ্চে সাহিত্যের আলো ছড়ালেন প্রখ্যাত সাংবাদিক এবং ঝুমুর গানের বিশিষ্ট শিল্পী আশিস গিরি, বিশিষ্ট সাংবাদিক ও সংবাদ পাঠিকা পিউ রায়, সাংবাদিক দিব্যেন্দু ঘোষ, সঞ্চালিকা বৈশাখী কর | পত্রিকার সম্পাদক রিনা গিরি | পরম যত্নে ও আন্তরিকতায় লালন করেছেন যোগ্যতর সাহিত্য। গান, কথা এবং কবিতায় এক অনন্য বিকেল উপহার দিল পরিশীলন | পত্রিকায় লিখেছেন দীপক লাহিড়ি, নমিতা চৌধুরী, আশিস গিরি, পম্পা দেব, রিনা গিরি, সরোজ দরবার এর মতো শক্তিশালী লেখকরা | ক্ষুরধার কলম হাতে খবরের কাটাছেঁড়া ছেড়ে সাংবাদিকরা যখন সাহিত্যের অলিগলিতে বিচরণ করেন, তখন
সাহিত্যের আঁতুড়ঘর থেকে জন্ম নেয় অক্ষর নির্মাণের কোলাজ। পরিশীলন তেমনই সেতু বাঁধে। পিউ রায়, দিব্যেন্দু ঘোষ, আশিস গিরির মতো সাংবাদিকরা কলম তুলে নিলে সে কলমে আগুন ঝরবেই। পরিশীলন এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান জমিয়ে দেন পিউ, তার চোখা বচন আর তেজি স্বরবর্ণে| বৈশাখীর গলায় সেই আপন রবিস্মরণ। মিষ্টি গলা জানান দিল, আমরা শেষত প্রিয় ঠাকুরেই আশ্রিত। অনুষ্ঠান শেষের চমক দিয়ে যান আশিস গিরি। গোটা মেলা মাঠ মাতিয়ে দেন তাঁর অনবদ্য ঝুমুর গানে।

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...