Thursday, March 5, 2026

বেতন বৃদ্ধি না হলে ফের ব্যাঙ্ক ধর্মঘটে নামবেন কর্মীরা

Date:

Share post:

ফের তিন দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল কর্মী সংগঠনগুলি। শনিবার অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, আইবিএ-র সঙ্গে ট্রেড ইউনিয়নগুলির নতুন করে আলোচনা শুরু হয়েছে বেতন বৃদ্ধি নিয়ে।এই আলোচনা ভেস্তে গেলে আগামী ১১ মার্চ থেকে ১৩ মার্চ তারা ধর্মঘট করবে।
গত কয়েকবছর ধরে বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে কর্মীদের সংগঠনগুলি। এ নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনাও চলছে। গত জানুয়ারিতে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে ট্রেড ইউনিয়নগুলির আলোচনা ভেস্তে যাওয়ার পরে ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ধর্মঘট করে মোট ন’টি ইউনিয়ন। কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ না করলে ফের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিল সংগঠনগুলি। তাদের দাবি কমপক্ষে ১৫% মজুরি বৃদ্ধি করতে হবে। অন্যদিকে, ১২.২৫% পর্যন্ত মজুরি বৃদ্ধিতে রাজি হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন। দাবি না মানা হলে আগামী ১ এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের ধর্মঘটের হুমকিও দিয়েছে তারা।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। ফের তিনদিন ব্যাঙ্ক ধর্মঘট হলে আরও একবার ভোগান্তির শিকার হতে হবে।

spot_img

Related articles

যুদ্ধ সংকট: কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ, প্রোটিয়াদের দেশে ফেরা নিয়েও ধোঁয়াশা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের(War) প্রভাব ক্রমশ বাড়ছে ক্রীড়াক্ষেত্রে। শুধু ফুটবল বা ব্যাডমিন্টন নয়, ক্রিকেটেও লেগেছে যুদ্ধের আঁচ। যুদ্ধের ফলে...

রাজ্যসভায় যাওয়ার বহুদিনের ইচ্ছে: পোস্টে জানালেন স্বয়ং নীতীশ, মানতে নারাজ JDU কর্মীদের বিক্ষোভ বিহারজুড়ে

রাজ্যসভায় যাচ্ছেন। বহুদিনের ইচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার, নিজেই স্যোশাল মিডিয়া জানালেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার...

ভয়ঙ্কর! গায়ে রং দিতেই নাতির গায়ে গরম জল ছুড়ল ঠাকুমা

গায়ে রং দেওয়াতেই হল মর্মান্তিক পরিণতি! হোলির(Holi) দিন ঠাকুমার গায়ে রং দেওয়া হল নাতির অপরাধ! রেগে গিয়ে নাতির...

যুদ্ধের কারণে দুবাইয়ে আটকে থাকা পর্যটকদের সাহায্যের বার্তা অভিনেতা সোনুর 

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে আটকে পড়েছেন বহু ভারতীয়। রয়েছেন বিদেশি পর্যটকরাও। বিমান পরিষেবা স্বাভাবিক না হওয়ায় তাঁরা...