Thursday, March 5, 2026

থাইল্যান্ডে সামরিক ঘাঁটি ও শপিং মলে বেপরোয়া বন্দুকবাজের হানা, মৃত ২২ ও আহত ৩৩

Date:

Share post:

থাইল্যান্ডে সামরিক ঘাঁটি ও শপিং মলে বেপরোয়া বন্দুকবাজের হানা। নিহত অন্তত ২২। আহত আরও ৩৩। পরে, নিরাপত্তারক্ষীর গুলিতে মারা যায় ওই হামলাকারী।জানা গিয়েছে, শনিবার এক সশস্ত্র সেনা জওয়ান আচমকা সামরিক ঘাঁটি ও পরে একটি শপিং মলে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। ওই হামলার কাণ্ড সে ফেসবুকে ‘লাইভ’ ভিডিয়ো-ও করে।
রবিবার সকালে দীর্ঘ গুলি বিনিময়ের পর ওই বন্দুকবাজকে মেরে ফেল নিরাপত্তাবাহিনী। শপিং মলে গুলিবর্ষণের পর সেখানেই সে আত্মগোপন করেছিল। তাকে খুঁজতে গোটা জায়গা ঘিরে ফেলে তল্লাশি-অভিযান চালানো হয়। নিরাপত্তাবাহিনীর সঙ্গে হামলাকারীর গুলি বিনিময় শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তাকে গুলি করে মেরে ফেলা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক যুবক সামরিক পোশাকে দোকানের সামনে দিয়ে যাচ্ছে। তার হাতে একটা বড় বন্দুক রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই জওয়ান গুলি করা শুরু করতেই, চারদিকে ধুন্ধুমার বেঁধে যায়। শপিং মলে যাঁরা এসেছিলেন, প্রাণ বাঁচাতে তাঁরা দৌড়াদৌড়ি শুরু করে দেন। কেউ আশ্রয় নেন রেস্তোরাঁর হেঁসেলে, তো কেউ কাউন্টারের পিছনে। প্রাণ বাঁচাতে অনেকে নিজেদের ফোন সাইলেন্ট মোড-এ করে রাখেন।
এই ঘটনায় নাখন রাচাসিমা শহর সহ গোটা দেশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কেন ওই জওয়ান আচমকা এমন কাণ্ড ঘটিয়ে বসলেন, তার কোনও সদুত্তর নেই সেনার কাছে। সোশ্যাল মিডিয়ায় আততায়ীর লাইভ ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। কর্পোরাল সার্জেন্ট জক্রপন্থ থোম্মার সঙ্গে প্রায় এক-ঘণ্টা গুলি বিনিময় হয়। বাহিনী লক্ষ্য করে প্রথমে গুলি চালায় আততায়ী। এক অফিসার নিহত হন। আহত হন আরও ২ জনষ। পাল্টা গুলি চালিয়ে তাকে মেরে ফেলে বাহিনী।

spot_img

Related articles

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ শ্রীলঙ্কা উপকূলে! ভারত মহাসাগরে ইরানের রণতরীতে মার্কিন টর্পেডোর হামলা

ইরান-আমেরিকার যুদ্ধে (Iran-US War)টার্গেট হতে পারে ভারত? পশ্চিম এশিয়ার গণ্ডি ছাড়িয়ে যুদ্ধ ছড়িয়ে পড়ল শ্রীলংকা উপকূলে। ভারত মহাসাগরের...

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...