Sunday, March 15, 2026

এসএসকেএম  হাসপাতালে দেহদান করা হল বর্ষীয়ান সিপিএম নেতার

Date:

Share post:

সোমবার সকালে দেহ দান করা হল প্রয়াত প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী শংকর কুমার সেনের।
শনিবার সন্ধে সাড়ে সাতটায় শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছিল। বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা।

তাঁর দেহ পিস ওয়ার্ল্ডে রাখা ছিল। সোমবার সকাল ১০টায় মৃতদেহ প্রথমে তাঁর দেশপ্রিয় পার্কের বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে গল্ফগ্রিনে আদি বাড়ি ঘুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বিধানসভা ও শিবপুর আইআইটি-তে নিয়ে যাওয়া হয়৷ এরপর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মরদেহ৷ এরপর চিকিৎসাবিজ্ঞানের জন্য শংকরবাবুর দেহ দান করা হয়৷

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার শঙ্করবাবু সিপিএম প্রার্থী হিসেবে দমদম বিধানসভা কেন্দ্র থেকে ১৯৯১ ও ৯৬ সালে পরপর দু’বার নির্বাচিত হন। জ্যোতি বসুর মন্ত্রিসভায় বিদ্যুৎ দফতরের দায়িত্ব পান তিনি।

spot_img

Related articles

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...