Friday, May 15, 2026

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছেন তৎকালীন শাসকদল। আর পটপরিবর্তন হতেই তিনটি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তিনটি আলাদা আলাদা চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে শুরু করে জঙ্গলমহল (Jangal Mahal) এবং পশ্চিমাঞ্চল। রাজ্যের বিভিন্ন অংশে রেল যোগাযোগ আরও মজবুত করতে তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

উত্তরবঙ্গের (North Bengal) গুরুত্বপূর্ণ রুটে নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি (Siliguri) পর্যন্ত প্রায় ৭.১৫ কিলোমিটার নতুন ডবল লাইন রেলপথ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ আরও দ্রুত ও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ট্রেন চলাচলের চাপ কমে পরিষেবার গতিও বাড়বে।

এছাড়াও সাঁতরাগাছি (Santragachi) থেকে খড়গপুর (Kharagpur) হয়ে রাজস্থানের জয়পুর (Jaipur, Rajasthan) পর্যন্ত নতুন একটি এক্সপ্রেস ট্রেন (Express train)  চালু কথা ভাবা হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগ আরও সহজ হবে। পর্যটন, বানিজ্য এবং কর্মসূত্রের জন্য যাওয়া যাত্রাকারীদের জন্য এটি বিশেষভাবে সুবিধাজনক হবে বলে ধারণা কড়া হচ্ছে।

পশ্চিমাঞ্চলের রেল পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে শালবনি থেকে আঁড়া পর্যন্ত প্রায় ১০৭ কিলোমিটার দীর্ঘ রেললাইনের কাজও শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন তৃতীয় লাইন চালু হলে মালগাড়ি চলাচল আরও মসৃণ হবে এবং রেল পরিষেবার সামগ্রিক দক্ষতা বাড়বে বলে মনে করছেন রেল আধিকারিকরা।

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...