Wednesday, May 20, 2026

অমিত শাহর কৌশলই এবার চ্যালেঞ্জের মুখে

Date:

Share post:

লোকসভা ভোটে মোদি ঝড়ের দৌলতে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায়। আর তার ঠিক পরপরই একের পর এক বিধানসভা ভোটে খারাপ ফল, লজ্জার হার। এই প্রতিটা ভোটেই দলের রণনীতি ও ভোট-কৌশল তৈরির দায়িত্বে ছিলেন একমেবদ্বিতীয়ম অমিত শাহ। মিডিয়ার ভাষায় আজকের সময়ের রাজনীতির চাণক্য। দিল্লি ভোটের কিছুদিন আগে বিজেপি সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই ছিলেন রাজধানীর সম্মানের লড়াইয়ের মূল স্ট্র্যাটেজিস্ট। শাহিনবাগ, দেশদ্রোহ, পাকিস্তান, জাতীয়তাবাদের সেই চর্বিতচর্বণে মেরুকরণের অ্যাজেন্ডা নিয়ে নিজে দায়িত্ব নিয়ে প্রচার করেছেন। ফল কী হল? আপের নিরঙ্কুশ জয়ের তোড়ে ভেসে গিয়েছে আধুনিক চাণক্যর যাবতীয় কূটকৌশল। মানুষ !বুঝিয়ে দিয়েছেন, স্থানীয় ইস্যু ছেড়ে লোকসভার অ্যাজেন্ডাই বিধানসভায় চালানোর চেষ্টা করলে কী হয়!

অতএব বিজেপির এই পরাজয় যেমন অভিনেতা কাম নেতা মনোজ তিওয়ারির নেতৃত্বে দিল্লি রাজ্য কমিটির ব্যর্থতা, একইভাবে ব্যক্তি অমিত শাহেরও। জেপি নাড্ডা তো মাত্র কদিন হল দলের দায়িত্বে, মোদিও দিল্লির ভোটে খুব বেশি প্রচার করেননি। গোটা নির্বাচনী কৌশল সাজিয়ে দিয়েছেন শাহই। অনুরাগ ঠাকুর বা পরদেশ ভার্মাদের লাগামছাড়া উসকানি ও শাহিনবাগের প্রতিবাদকে লাগাতার আক্রমণের চিত্রনাট্য তাঁরই অনুমোদিত। এরপরেও এই হার। দলের নির্বাচনী ম্যানেজারদের সংখ্যাতত্ত্ব বিশ্বাস করেই কি জয়ের অবাস্তব স্বপ্ন দেখেছিলেন শাহ? নাকি বিজেপির স্থানীয় নেতৃত্বের অভাব আর আপের ‘মডেল’ উন্নয়নের জোড়া ফলার সামনে অন্য কোনও বিকল্প খুঁজে পাননি তিনিও? ভোটের ফলেই স্পষ্ট, শেষ পর্যন্ত মেরুকরণে মেতে থাকার পরিণতি অমিত শাহকে বুঝিয়ে ছেড়েছে দিল্লিবাসী।

আরও পড়ুন-মিথ্যেবাদীদের পরাজয় হয়েছে, কেজরিকে শুভেচ্ছা চিদম্বরমের

Related articles

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...