Sunday, May 31, 2026

কিউইদের জবাব, ওয়ান ডে’তে ব্রাউন ওয়াশ বিরাট বাহিনীর

Date:

Share post:

টি-২০-তে হোয়াইট ওয়াশ হয়েছিল। ওয়ান ডে সিরিজে ব্রাউন ওয়াশ। কোহলি ব্রিগেড কার্যত দুরমুশ হলো। জবাব দিল কিউইরা। ২৯৬ অবশ্যই লড়াই করার রান। কিন্তু শামিকে বসিয়ে কুলদীপকে না খেলিয়ে বিরাট কী প্রমাণ করতে চাইলেন তা ঈশ্বরই জানেন!

উইলিয়ামসন ফিরলেও রান করলেন ২২। কিউইরা কেন একদিনের ম্যাচে এখনও অন্যতম সেরা, তা প্রমাণিত হয়ে গেল। গ্যাপ্টিল (৬৬) আর নিকোলস (৮০) দলের ভিত তৈরি করে দিলেন। নবনীত সাইনি একাই কার্যত হারিয়ে দিলেন বোলিং করতে এসে। বরং জাদেজা অনেকটাই দাগ কাটলেন। শেষে গ্র‍্যান্ডিও ঝোড়ো ইনিংস খেললেন। ২৭ বলে ৫৪ রান। তিন ওভার বাকি থাকতেই জয় এলো কিউইর।

প্রথমে ব্যাট করে টিম কোহলি করেছে ৭উইকেটে ২৯৬। অর্থাৎ কিউইদের টার্গেট ২৯৭। এদিন চোট ফিরিয়ে দলে ফেরেন অধিনায়ক উইলিয়ামসন। তৃতীয় ম্যাচেও ব্যর্থ মায়াঙ্ক (১)। ভাল খেলছিলেন পৃথ্বী। কিন্তু রান আউট হলেন ৪০ রানে। আবার ব্যর্থ কোহলি (৯)। তবে চার নম্বরে নেমে আবার স্বপ্নের ফর্মে রাহুল। ১১৩ বলে ১১২ রান করে দলকে টানলেন। সঙ্গে যোগ্য সঙ্গত শ্রেয়সের ৬৩ বলে ৬২ রান। শ্রেয়স আউট হওয়ার পর মণীশ পাণ্ডে ৪৮ বলে ৪২ রান করে দলকে প্রায় ৩০০-র কাছাকাছি নিয়ে যাওয়া। শেষ দিকে জাদেজা ৮, শার্দুল ৭ ও সাইনি কিরেন ৮ রান।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...