Sunday, May 10, 2026

বাঙালি মহল্লায় ঢালাও ভোট পেল আপ

Date:

Share post:

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দিল্লিবাসী বাঙালি ভোটারদের কাছে আমআদমি পার্টিকে জেতানোর ডাক দিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবেদন জানিয়েছিলেন, তৃণমূল সোশ্যাল মিডিয়াতেও প্রচার করেছিল। অবশেষে দেখা গেল দিল্লির চিত্তরঞ্জন পার্ক, গ্রেটার কৈলাসের বাঙালি মহল্লাগুলোয় ঢালাও ভোট পেয়েছে আপ। নিশ্চিতভাবেই আপের সমর্থনে এই বাঙালি ভোট বিজেপির পক্ষে ইঙ্গিতবহ। বিশেষত বাংলাকে যখন 2021-এ পাখির চোখ করেছে তারা। প্রবাসী বাঙালিরা আপের উন্নয়ন মডেলকে একদিকে সমর্থন করে বিজেপির হিন্দুত্বের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন। শাহিনবাগ বা সিএএ-র পক্ষে প্রচারও কাজে আসেনি। প্রবাসী বাঙালিদের আপকে সমর্থনে তাই স্বস্তিতে তৃণমূলও।

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...