Saturday, June 20, 2026

প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের ভারত-সফরসূচি

Date:

Share post:

দু’দিনের সফরে ভারতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪ ফেব্রুয়ারি ‘ফার্স্ট লেডি’ মেলানিয়াকে নিয়ে দিল্লিতে পৌঁছাচ্ছেন ট্রাম্প। পরের দিন যাবেন আমেদাবাদ। মঙ্গলবার হোয়াইট হাউজের তরফে এই সফরসূচি ঘোষণা করেছে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিশাম বলেন, ট্রাম্পের এই সফর ভারত ও আমেরিকার প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করবে। দু’দেশের নাগরিকদের আরও কাছাকাছি আনবে। হোয়াইট সূত্রে খবর, গত সপ্তাহের শেষের দিকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে ট্রাম্পের।

সূত্রের খবর, আমদাবাদে ট্রাম্পকে সংবর্ধনা জানানোর জন্য ‘কেম ছো ট্রাম্প’ নামে একটি সমাবেশের আয়োজন করা হবে। গুজরাতি ভাষায় ‘কেম ছো’ শব্দের ইংরেজি অর্থ ‘হাউ ডি’। ২৫ ফেব্রুয়ারি আমেদাবাদেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মোতেরা স্টেডিয়াম উদ্বোধন করার কথা মার্কিন প্রেসিডেন্টের। বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামগুলির মধ্যে অন্যতম মোতেরায়। ১ লক্ষ ১০ হাজার দর্শকাসন রয়েছে এই স্টেডিয়ামে।

আরও পড়ুন-ওখলায় ঝাড়ুতে সাফ বিজেপি, শাহিনবাগ-জামিয়া মিলিয়ার প্রভাব?

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...