Friday, April 24, 2026

নজির গড়ল বালুরঘাট জেলা হাসপাতাল! তৈরি তৃতীয় লিঙ্গের জন্য বিশেষ ওয়ার্ড

Date:

Share post:

নজির গড়ল বালুরঘাট জেলা হাসপাতাল। রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের জন্য তৈরি করা হল বিশেষ ওয়ার্ড। রাজ্যে এই প্রথম। এই হাসপাতালে এই বিশেষ বিভাগটি উদ্বোধন করেন মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে। সেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট আদালতের সিজেএম ও ডিএলএসএ’র ভারপ্রাপ্ত সম্পাদক সুব্রত ঘোষাল এবং হাসপাতালের সুপার ডাঃ তপন বিশ্বাস।

জেলা প্রশাসন সূত্রে খবর, বালুরঘাট, গঙ্গারামপুর ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে প্রায় ৩০০-র বেশি তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে কেউ অসুস্থ হলে মহিলা ওয়ার্ড না পুরুষ ওয়ার্ডে রেখে তাঁদের চিকিৎসা করা হবে তা নিয়ে সমস্যা দেখা দিত। অবশেষে বিশেষভাবে তৃতীয় লিঙ্গের জন্য স্বাস্থ্য বিভাগ চালু করল এই ওয়ার্ডটি।

Related articles

শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চ 

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরোধিতায় সরব হল ‘দেশ বাঁচাও...

কমিশনের ‘নিয়ম’ উড়ে গেল হাই কোর্টে: ১২ ঘণ্টার বিধিনিষেধ বাইক চালানোয়

বাংলার নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে তুঘলকি শাসন জারি করার পথে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে...

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...