Sunday, May 17, 2026

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আমন্ত্রণপত্রে রাজ্যপালের নাম কোথায়?

Date:

Share post:

ফের বিশ্ববিদ্যালয়ের সমবর্তন ঘিরে ক্ষুব্ধ রাজ্যপাল। এবার কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ঘটনা। সেখানকার সমাবর্তনের আমন্ত্রণপত্রে নেই রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়ের নাম। আর তাতেই ক্ষুব্ধ আচার্য। বুধবার সকালে টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার, কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। অনুষ্ঠানের জন্য অতিথি আমন্ত্রণের কাজ প্রায় শেষ। আমন্ত্রণপত্রে নাম রয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক মন্ত্রীর। কিন্তু সেখানে নাম নেই আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। বুধবার তা নিয়েই টুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, ‘‘কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয়কৃষ্ণ বর্মন। অথচ আচার্য হওয়া সত্ত্বেও আমি সমাবর্তনের কথা জানি না। এ আমরা কোথায় আছি?’’
নিয়মানুযায়ী, কোনও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আগে আচার্য তথা রাজ্যপালের সম্মতি নিতে হয়। এক্ষেত্রে অনুমতি তো দূরের কথা, আমন্ত্রণপত্রেও নেই জগদীপ ধনকড়ের নাম। তাতেই বিরক্ত তিনি। এর আগে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও আচার্যকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বিক্ষোভ সামাল দিতে কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ রাজ্যপালের। এরপর উপাচার্যদের রাজভবনে বৈঠকে ডাকেন জগদীপ ধনকড়। যদিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন না কেউই। রাজনৈতিক মহলের একাংশের মতে কোচবিহারের বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা রাজ্যপালের ‘না পাওয়া’ তালিকা আরও বড় করল।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...