Tuesday, February 17, 2026

ওয়েবসাইট থেকে আচমকা গায়েব অসমের এনআরসি তালিকা

Date:

Share post:

দিল্লি ভোটে ভরাডুবি, আর তারপর দিনই এনআরসি-র ওয়েবসাইট থেকে গায়েব অসমের নাগরিকপঞ্জির তালিকা। দুটি ঘটনায় যোগ সূত্র খোঁজার চেষ্টা করছেন অনেকেই। গত অগাস্ট মাসে অসমের এনআরসি তালিকা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রক। পুরো তালিকা অফিসিয়াল ওয়েবসাইট ‘www.nrcassam.nic.in’-এ আপলোড করে এনআরসি কমিটি। সেই তালিকা দেখাও যাচ্ছিল। কিন্তু আচমকা সেটি ওয়েবসাইট থেকে হাওয়া হয়ে গিয়েছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই তালিকা দেখা যাচ্ছে না। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।
এনআরসি-র তথ্য তালিকা আকারে প্রকাশ করার দায়িত্ব ছিল উইপ্রোর। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, এই ঘটনার পরে সংস্থার সঙ্গে চুক্তি ছিন্ন করতে চাইছেন এনআরসির কাজে যুক্ত আধিকারিকরা। সূত্রের খবর, যে সার্ভারের আওতায় এনআরসি-র সব তথ্য রাখা হয়েছিল, তার সাবস্ক্রিপশন শেষ হয়ে গেলেও, রিনিউ করা হয়নি। এর জেরেই তথ্য গায়েব হয়ে গিয়েছে। ঘটনায় উইপ্রোর দিকেই আঙুল তুলেছেন আধিকারিকরা। সেই কারণেই উইপ্রোর সঙ্গে আর চুক্তি বাড়াতে চান না তাঁরা।
তবে বিরোধীদের অভিযোগ, অভিসন্ধিমূলক কাজ থেকেও এটি হতে পারে। বিভাজনের রাজনীতিতেই দিল্লি নির্বাচনে বিজেপির বিপর্যয় বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সেই কারণেই আপাতত এনআরসি তালিকা সরিয়ে দিতে চাইছে কেন্দ্র বলে দাবি বিরোধীদের। তবে, এই ঘটনায় নতুন করে আতঙ্কিত অসমবাসী।

spot_img

Related articles

কবে খুলছে কেদারনাথের দরজা, ঘোষণা চারধামের সময়সূচি

শিবরাত্রির পরেই চারধাম (Char Dham Yatra 2026) যাত্রীদের জন্য সুখবর! আগামী ২২ এপ্রিল খুলতে চলেছে কেদারনাথের দরজা (Kedarnath...

খুনের পরে আত্মার সঙ্গে কথা, লাশের সঙ্গে সঙ্গম! ইন্দোরে এমবিএ ছাত্রীর নৃশংস পরিণতি

প্রেমের টান নাকি বিকৃত মানসিকতা? নিজের প্রেমিকাকে নৃশংসভাবে খুন করার পর তাঁর মৃতদেহের পাশেই বসে বিয়ার খেলেন প্রেমিক,...

রঞ্জির সেমিতে বাংলার দাপট, জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮ উইকেট শামির 

কল্যাণীর মাঠে বাংলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। রঞ্জির সেমিতে বাংলার ৩২৮ রানের জবাবে জম্মু-কাশ্মীরের...

১৯৯২-এর ৬ ডিসেম্বরের ঘটনা পূর্ব পরিকল্পিত! বিস্ফোরক দাবি তৃণমূল সুপ্রিমোর

১৯৯২-এর ৬ ডিসেম্বরের ঘটনা পূর্ব পরিকল্পিত! বিস্ফোরক দাবি করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবিপি আনন্দের...