Sunday, June 7, 2026

“কোভিড ১৯”, করোনাভাইরাসের অফিসিয়াল নাম জানাল হু

Date:

Share post:

মারণ নভেল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা হাজার অতিক্রম করার পর অবশেষে ভাইরাসের অফিসিয়াল নাম ঠিক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু)। চিনের উহানে মহামারী তৈরি করা এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে: কোভিড ১৯। হু’র পক্ষ থেকে এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে করা হয়েছে।

হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে ৩০০০ কেস চিহ্নিত করা হয়েছে। উহান সহ চিনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৪২ হাজার। এই সংখ্যা কোথায় থামবে জানা নেই। ফলে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

প্রসঙ্গত, ২০০৩-এর সার্সের মৃত্যুমিছিলকে ইতিমধ্যেই অনেক পিছনে ফেলে দিয়েছে মারণ করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে, করোনার সঙ্কট দু-দশক আগে সার্সের মহামারীকেও ছাপিয়ে গিয়েছে। সার্সে মৃত্যু হয়েছিল ৭৭৪ জন মানুষের। সেবারও আক্রান্ত হয়েছিল চিন। আর এবার সংক্রমণ আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে। বহুক্ষেত্রে প্রাথমিকভাবে কোনও উপসর্গ ধরা পড়ছে না। চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানকে লকডাউন করে চিনের অন্যান্য অংশের থেকে বিচ্ছিন্ন রেখে সংক্রমণ আটকানোর চেষ্টা হচ্ছে। রোগের প্রতিষেধক এবং ওষুধ কোনওটাই না থাকায় মৃত্যুমিছিল আটকাতে সমস্যায় পড়ছেন চিকিৎসকরা। জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত এক করে ফেলেছেন চিনের চিকিৎসকরা। হাসপাতালেও স্থান সংকুলান না হওয়ায় সংক্রমণের সমস্যা আরও বাড়ছে।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...