Saturday, May 23, 2026

হবিবপুরের ‘সীতা’কে ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

কথিত আছে জমিতে হাল চাষ করতে গিয়েই না কি সীতাকে পেয়েছিলেন তাঁর পালক পিতা রাজা জনক। তেমনই মালদহের হবিবপুরের বুলবুলচণ্ডী সাহা পাড়া এলাকায় জমিতে চাষের কাজে গিয়ে এক ‘সীতা’কে উদ্ধার করলেন স্থানীয় কৃষকরা। বৃহস্পতিবার, সকালে জমিতে চাষের কাজে গিয়ে সেখানে এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান তাঁরা। কান্নার উৎস খুঁজতে গিয়ে এক শিশুকন্যাকে দেখতে পাওয়া যায়। হবিবপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে প্রথমে বুলবুলচণ্ডী আর এন আই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মাতৃমা ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুকন্যাটি। কে বা কারা শিশুটিকে চাষের জমিতে ফেলে দিয়ে গেল তার তদন্ত শুরু করেছে হরিপুর থানার পুলিশ।

Related articles

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...