Thursday, May 28, 2026

পুলওয়ামায় সবচেয়ে বেশি লাভ কার? তিন প্রশ্নে খোঁচা রাহুলের

Date:

Share post:

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় চল্লিশ জওয়ানের শহিদ হওয়ার বর্ষপূর্তির দিনে ফের বিতর্ক তৈরি করলেন রাহুল গান্ধী। সরকারের উদ্দেশে তিনটি প্রশ্ন রেখেছেন কংগ্রেস সাংসদ। আর এরপরই রাহুলকে জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল বলে তোপ দেগেছে বিজেপি।

পুলওয়ামার বর্ষপূর্তিতে রাহুলের তিন প্রশ্ন:
1) পুলওয়ামাকাণ্ডে সবচেয়ে বেশি লাভ হয়েছে কার?
2) পুলওয়ামার ঘটনার তদন্তের পরিণতি কী?
3) পুলওয়ামায় নিরাপত্তার ভয়ঙ্কর গাফিলতির দায় কার?

রাহুল গান্ধীর এই ট্যুইটের পরই বিজেপির অভিযোগ, শহিদদের মৃত্যু নিয়ে কংগ্রেস নেতা কুৎসিৎ রাজনীতি করছেন। জঙ্গি সংগঠন জৈস ই মহম্মদ, লস্কর ই তৈবার কার্যকলাপের বিরুদ্ধে মন্তব্য না করে তিনি বুঝিয়ে দিয়েছেন, দেশ নয় রাজনৈতিক স্বার্থই আগে। নিজের দেশের সরকার বা সেনার প্রতি তাঁর আস্থা নেই অথচ তিনি জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল!

Related articles

প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম, উদ্বেগ! পরীক্ষা-দুর্নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

প্রশ্নফাঁস, অনিয়ম, উদ্বেগ, অনিশ্চয়তা আর বিশ্বাসঘাতকতা। এই পঞ্চবাণে দেশের যুবসমাজকে বিদ্ধ করে চলেছে বিজেপি (BJP)। একের পর এক...

ফিফা বিশ্বকাপের মঞ্চে বাঙালি, গুরুত্বপূর্ণ দায়িত্বে হুগলির স্নেহাংশু

ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে সুযোগ পেলেন এক বাঙালি। রেফারি বা সহকারী রেফারি নয়,ফিফার ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত...

অন্নপূর্ণা যোজনার ফর্মে কেন গোটা পরিবারের তথ্য চাওয়া হয়েছে? প্রশ্ন কুণালের

লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প নয় অন্নপূর্ণা যোজনা তা বলাই বাহুল্য। কথা ছিল ১ জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার...

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...