Saturday, May 23, 2026

বন্দি ওমর আবদুল্লা, প্রশাসনকে নোটিশ শীর্ষ আদালতের

Date:

Share post:

জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা গৃহবন্দি থাকার প্রেক্ষিতে এবার প্রশাসনকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। ৬ মাস ধরে গৃহবন্দি জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এবার তাঁর মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করলেন তাঁর বোন সারা আবদুল্লা পাইলট। এই মামলার পরিপ্রেক্ষিতে জম্মু কাশ্মীর প্রশাসনকে নোটিস পাঠিয়েছে শীর্য আদালত। ২ মার্চের মধ্যে প্রশাসনকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর অগাস্টে ৩৭০ ধারা বাতিল হয়েছে। ভূস্বর্গে সভা, জমায়েত নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। ইন্টারনেট, কেবল টিভি পরিষেবা বন্ধ করে দিয়ে আশান্তি দমনের চেষ্টা করেছে। এরই পাশাপাশি রাজনৈতিক নেতাদের উপর চলে কড়া নজরদারি। ‘স্পেশাল স্ট্যাটাস’ বাতিলের পর একাধিক নেতাকে গৃহবন্দি করে রেখেছে সরকার। যাঁর মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। সম্প্রতি মোদি সরকার ওমর ও মেহবুবার উপর জন সুরক্ষা আইন প্রয়োগ করায় সেই বন্দিদশা আরও বাড়ছে। জন সুরক্ষা আইন অনুযায়ী, কোনও ব্যক্তিকে আদালতে না নিয়ে গিয়েও সর্বোচ্চ ২ বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। শুধু প্রক্তন মুখ্যমন্ত্রী নন, বিরোধী দলের নেতাদের কাশ্মীর সফরেও প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা চাপানো হয়। সিপিআইএম নেতা ইউসুফ তারিগামীর সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। পরে দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনে যেতে ইয়েচুরিকে কাশ্মীরে যেতে দেয় কেন্দ্র।

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...