Saturday, June 27, 2026

কেমন আছে এসএসকেএমে চিকিৎসাধীন ২ পড়ুয়া?

Date:

Share post:

পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম দুই ছাত্রের অবস্থা এখনও সঙ্কটজনক। আহত ৫ জনের মধ্যে ঋষভ সিং এবং দিব্যাংশু ভকত নামে দ্বিতীয় শ্রেণির ওই দুই পড়ুয়াকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। শুক্রবার, গ্রিন করিডোর করে তাদের হুগলি থেকে নিয়ে আসা হয় কলকাতায়।

হাসপাতাল সূত্রের খবর, ২ ছাত্রকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ঋষভের ফুসফুসে অতিরিক্ত পরিমাণে কাদা-জল ঢুকে যাওয়ায়, ‘এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন’ পদ্ধতিতে বাইরে থেকে পাম্পের সাহায্যে, কৃত্রিম ফুসফুসের মাধ্যমে রক্তে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা স্বাভাবিক রাখা হচ্ছে। দিব্যাংশু ভকতের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে রয়েছে। দুই ছাত্রের চিকিৎসার জন্য তৈরি হয়েছে মেডিক্যাল টিমও। চেস্ট মেডিসিন, কার্ডিয়ো-থোরাসিক, পেডিয়াট্রিক সার্জারি, নিউরো সার্জারি, সিসিইউ সহ সাত বিভাগের চিকিৎসক রয়েছেন ওই টিমে। আরও কী ভাবে, দ্রুত তাদের সারিয়ে তোলা যায়, তা নিয়ে আলোচনা চলছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ হুগলির পোলবায় দিল্লি রোড দিয়ে যাওয়ার সময় পুলকারটি নয়ানজুলিতে পড়ে যায়। ফুসফুসে পাঁক ঢুকে যায় শিশুদের। আঘাত লাগে মাথাতেও। পাঁজরের হাড় ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে হাসপাতল সূত্রে।

আরও পড়ুন-পুলকার চালকের লাইসেন্স কোথায়? কোথায় গাড়ির কাগজ? তদন্তে নেমে হতবাক পুলিশ

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...