Monday, May 18, 2026

পুরভোটে নজর, ‘দিদিকে বলো’র পাল্টা ‘বিজেপিকে বলো’?

Date:

Share post:

তৃণমূলের দেখানো পথেই তৃণমূলকে ঘায়েল করতে চায় বিজেপি। এজন্য রাজ্যে পুরসভা নির্বাচনের আগে ‘বিজেপিকে বলো’ কর্মসূচি শুরু করার কথা ভাবছে রাজ্য বিজেপি। প্রতিটি পুরসভা নিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ, দুর্নীতির তথ্য জানতে একটি টোল ফ্রি নম্বর চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। যে কোনও মানুষ সেই টোল ফ্রি নম্বরে ফোন করে শাসক দল পরিচালিত পুরসভাগুলির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। মানুষের কাছ থেকে পাওয়া সেইসব অভিযোগের ভিত্তিতেই তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালাবে বিজেপি। সামনের বছর বিধানসভা ভোটের আগে পুরভোটে সাফল্য পাওয়াকেই পাখির চোখ করেছেন গেরুয়া শিবিরের নেতারা। বিজেপির দুদিনের বৈঠকে পুরভোট পরিচালনার জন্য 57 জনের কমিটি তৈরি হয়েছে। কমিটির আহ্বায়ক তৃণমূলত্যাগী মুকুল রায়। কমিটিতে থাকছেন বিজেপি সাংসদ ও বিধায়করা। অন্য দল থেকে আসা নেতা-বিধায়করাও জায়গা পেয়েছেন।

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...