জামিয়ার ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তীব্র সমালোচনা

Date:

Share post:

ফের প্রকাশ্যে এল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের লাঠিচার্জের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ঘিরে সমালোচনার ঝড়।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পুলিশ লাঠিচার্জ করছে। পুলিশের লাঠিচার্জ শুরু হতেই কয়েকজন পড়ুয়া দৌড়ে পালাচ্ছেন। দেখা যাচ্ছে, পুলিশ ঢুকতেই কেউ টেবিলের তলায় আশ্রয় নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ক্লিপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কমিটি। জামিয়া কো-অর্ডিনেশন কমিটি হল পড়ুয়া ও প্রাক্তনীদের সংগঠন। পড়ুয়াদের দাবি ২৮ সেকেন্ডের ওই ভিডিও গত ১৫ ডিসেম্বরের। ওইদিন ক্যাম্পাসে ঢুকে পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ।
ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়েছে টুইটারে। প্রিয়াঙ্কা গান্ধী টুইট করেন, ‘‘দিল্লি পুলিশ কেমন পড়ুয়াদের পেটাচ্ছে দেখুন। এক ছাত্র বই পড়ছে, পুলিশ তাঁকেও মারছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দিল্লি পুলিশ মিথ্যে কথা বলেছে যে তাঁরা লাইব্রেরিতে ঢোকেনি, পড়ুয়াদের মারেনি। এখনও যদি পুলিশের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কেন্দ্রের মনোভাব স্পষ্ট হয়ে যাবে।”

কংগ্রেস নেতা শশী থারুর টুইট করে জানান, ‘‘ভয়ঙ্কর ঘটনা। কোনও উস্কানি ছাড়াই পুলিশ জামিয়ার পড়ুয়াদের পেটাতে শুরু করল। পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা উচিৎ।”

ভাইরাল হওয়া ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তিনি লিখেছেন, ‘‘বিজেপি কীভাবে কাজ করছে সেটা স্পষ্ট। হিংসায় উস্কানি আর বিরোধী স্বরকে দমিয়ে রাখার কাজ ওরা শুরু থেকে করে আসছে।”

দেখুন ভিডিও…

আরও পড়ুন-দিল্লি কারা চালায় জানেন? শপথ মঞ্চ থেকে জানালেন কেজরিওয়াল

spot_img

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...