Sunday, May 31, 2026

দিল্লি কারা চালায় জানেন? শপথ মঞ্চ থেকে জানালেন কেজরিওয়াল

Date:

Share post:

এই সরকার দিল্লিবাসীর। এই সরকার দিল্লির ২কোটি মানুষের। শপথ নিয়ে ভরা রামলীলা ময়দানে বললেন অরবিন্দ কেজরিওয়াল। জিজ্ঞাসা করলেন, কারা দিল্লি সরকার চালায় জানেন? সরকার চালান যাঁরা তাঁদের অনেকে আজ এখানে এসেছেন। দিল্লির সরকার চালান আসলে শিক্ষকরা। যাঁরা ভবিষ্যৎ তৈরি করছেন। তাঁদের অনেকে এসেছেন। এসেছে পড়ুয়ারা, যারা দিল্লির ভবিষ্যৎ। দিল্লি চলে মেট্রোতে, তার চালক বসে রয়েছেন। যাঁরা বাস চালান, তাঁদের অনেকে এসেছেন। যাঁরা অটো চালান, যাদের চাকায় বসে দিল্লি সচল, তাঁরা এসেছেন। সেই পুলিশ এসেছেন, যিনি প্রাণের ঝুঁকি নিয়ে এক অপহৃত বাচ্চাকে মায়ের কাছে পৌঁছে দিয়েছিলেন। দিল্লি তাঁদের কাছে ঋণী। কেজরিওয়াল বলেন, আগামী পাঁচ বছর সকলের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চাই, সব দলের সঙ্গে কাজ করতে চাই।

তৃতীয়বারের মুখ্যমন্ত্রী বলেন, আমি এমন এক সরকার গড়তে চাই, যারা ধর্ম বর্ণ, জাতের ঊর্ধ্বে উঠে মানুষের কথা বলবে। সকলের ভালোর কথা বলবে। আর সেখানে পৌঁছানোই আমার লক্ষ্য।

আরও পড়ুন-যে যা বলেছেন, সকলকে ক্ষমা করে দিলাম, শপথ নিয়ে কেজরিওয়াল

Related articles

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...