Sunday, April 26, 2026

জেল খেটেও স্বপ্ন ছুঁলেন সুভাষ!

Date:

Share post:

জীবন প্রত্যেককেই দ্বিতীয়বার সুযোগ দেয়। সেই সুযোগই ঘুরিয়ে দিতে পারে জীবনের মোড়। ঠিক যেমনটা হয়েছে সুভাষ পাতিলের সঙ্গে।

সাল ২০০২। প্রেমিকা পদ্মাবতীর স্বামী অশোক গুট্টেদারকে খুন করেন সুভাষ এবং পদ্মাবতী। খুনের মামলায় ১৪ বছরের জেল হয় দুজনের। তখন ডাক্তারি পড়তেন সুভাষ। সুভাষ জানান, জেলে থাকাকালীন কেন্দ্রীয় সংশোধনাগার হাসপাতালের ওপিডিতে প্র্যাক্টিস করতেন তিনি। পাশাপাশি কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেন। তিনি আরও জানান, ২০১৯ সালে এমবিবিএস পাশ করেন।

কর্ণাটকের কালাবুয়ার্গি জেলায় থাকাকালীন সুভাষের সঙ্গে পদ্মাবতীর সম্পর্ক গড়ে ওঠে। পদ্মাবতীর স্বামী অশোক হুমকি দিতে শুরু করেন তাঁদের। এরপর সুভাষ এবং পদ্মাবতী খুন করেন অশোককে। সে সময়ে এমআর মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন সুভাষ। ২০১৬ সালের স্বাধীনতা দিবসে জেল থেকে মুক্তি পান সুভাষ। রাজীব গান্ধী স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস শেষ করার অনুমতি নেন তিনি। ওই বছরই ফের পড়া শুরু করেন।

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...