Tuesday, March 17, 2026

কেন্দ্রের সমালোচনা করে সেনা শীর্ষে মহিলাদের নিয়োগে ছাড়পত্র সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দিন বদলেছে। বদলেছে সমাজ। বদলেছে দেশের নারীরাও। তাই এবার মহিলাদের নিয়ে পুরানো ধ্যান-ধারনা বদলানো দরকার। আজ, সোমবার সেনাবাহিনীর শীর্ষ পদে মহিলাদের নিয়োগে ছাড়পত্র দিতে গিয়ে কেন্দ্রকে এভাবেই কড়া ভাষায় সমালোচনা করল সুপ্রিম কোর্ট। মান্যতা দিল দিল্লি হাইকোর্টের রায়কেও।

এদিন শীর্ষ আদালত জানিয়েছে, মহিলাদের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলির সঙ্গে তাঁদের অধিকারের কোনও সম্পর্ক নেই। এর আগে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতকে জানানো হয় যে, সেনা বাহিনীকে নেতৃত্বে দেবেন কোনও মহিলা, সেই মানসিকতা এখনও তৈরি হয়নি ভারতীয় সেনার মধ্যে। মনে করা হয়, এখনও এদেশ যুদ্ধক্ষেত্রে মহিলাদের নেতৃত্বের বিষয়টা উপযুক্ত নয়। রণক্ষেত্রে মহিলাদের কম্যান্ডিং অফিসার হিসেবে মেনে নেওয়ার ব্যাপারে জওয়ানরাও প্রস্তুত নন। তাছাড়া মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে নানা অসুবিধা রয়েছে মহিলাদের।

আজ শুনানিতে এইসব তত্ত্ব পাশাপাশি সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশনে (এসএসসি) ১৪ বছর চাকরি করা মহিলাদের স্থায়ী কমিশনের বিকল্প দেওয়া হবে কিনা সেই প্রসঙ্গও তোলা হয় আদালতে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এসএসসিতে ১৪ বছরের চাকরির সময়কালে সীমাবদ্ধ রাখা নয়, সকল মহিলা অফিসারকে স্থায়ী কমিশন দিতে হবে।

spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...