Tuesday, May 12, 2026

কাশ্মীর নিয়ে কোনও তৃতীয় শক্তির মধ্যস্থতার দরকার নেই, রাষ্ট্রপুঞ্জকে সাফ জানাল ভারত

Date:

Share post:

পাকিস্তান সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ করল ভারত। ভারত সাফ জানিয়ে দিয়েছে , জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং আগামী দিনেও থাকবে। কাশ্মীর নিয়ে কোনও তৃতীয় শক্তির মধ্যস্থতার দরকার নেই ।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, “ভারতের অবস্থানের কোনও বদল হয়নি। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। যে বিষয়টি আলোচনা করা দরকার সেটি হল পাকিস্তান জোর করে অবৈধ ভাবে যে অংশটি দখল করে রেখেছে তা নিয়ে।”
তিনি আরও বলেন, “কাশ্মীর নিয়ে অন্য কোনো বিষয় যদি থাকে তা হলে তা দ্বিপাক্ষিক ভাবে আলোচনা করা হবে। তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনও প্রয়োজন নেই।” পাকিস্তান যে ভাবে ভারতে ঘটে যাওয়া সন্ত্রাসী কার্যকলাপে মদত দিচ্ছে, সেই ব্যাপারে গুতেরেস আলোকপাত করবেন বলে মনে করছেন রবীশ।

Related articles

কমবে বৃষ্টির পরিমাণ, দক্ষিণবঙ্গে ফের উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস!

বৈশাখের প্রায় শেষ লগ্নেও সেভাবে গরমের দাবদাহ সহ্য করতে হয়নি বঙ্গবাসীকে। বৃষ্টি আর কালবৈশাখী উষ্ণতা ঊর্ধ্বমুখী হওয়ার পথে...

প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল NEET(UG) 2026: তদন্তে সিবিআই

সারাদেশে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG ২০২৬ বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। গত ৩ মে সারা দেশ জুড়ে...

ভোট পরবর্তী হিংসার বলি ২ তৃণমূল কর্মী! ছবি পোস্ট করে গর্জে উঠলেন অভিষেক

ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মীরা- অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ক্ষমতায় এসেই ৭১৭ মদের দোকান বন্ধ থালাপতির! বড় প্রভাব পড়বে রাজস্বে

মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের...