Friday, May 15, 2026

মৃত্যুটা হয়ত একটু অন্যরকম হতে পারত: সুদীপ্তা

Date:

Share post:

অভিনেতা তথা প্রাক্তন সাংসদ তাপস পালের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘‘বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেতার মৃত্যুটা হয়ত একটু অন্যরকম হতে পারত। কিন্তু হল না। মৃত্যু পরবর্তী প্রতিক্রিয়াগুলোও হয়ত অন্যরকম হওয়ার ছিল। কিন্তু হল না। তাঁর জীবনে নেওয়া ব্যক্তিগত কিছু সিদ্ধান্তের জন্যই হয়ত হল না। সে তর্কে গিয়ে এখন কোনও লাভ নেই। আশার কথা এইটুকুই যে, বহুদিন অভিনয়ের বাইরে থাকা সত্ত্বেও মানুষ আজ তাঁকে সাহেব, দাদার কীর্তি বা উত্তরার অভিনেতা হিসেবেই স্মরণ করছেন, সেভাবেই মনে রাখতে চাইছেন। তাই বা কম কীসের?’’

অভিনেতা তাপস পালের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা। তাপস পালে তাঁর স্ত্রী নন্দিনী ও মেয়ে সোহিনীর প্রতি সমবেদনা জানান তিনি। সাম্প্রতিক অতীতে তাঁদের সকলের জীবন বেশ কঠিন হয়ে উঠেছিল বলে মন্তব্য করে সুদীপ্তা লেখেন, “আশা করি তাপস দা শেষ পর্যন্ত শান্তি পেয়েছেন”।

আরও পড়ুন-জীবনের প্রথম নায়কের মৃত্যুতে শোকজ্ঞাপন মাধুরীর

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...