Friday, May 15, 2026

ঘরের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ চন্দননগর

Date:

Share post:

ঘরের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ চন্দননগর। মঙ্গলবার, ভোরে মুম্বইয়ের একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় চন্দননগরের ভূমিপুত্র বিশিষ্ট অভিনেতা তাপস পালের। সেই খবর এসে পৌঁছাতেই শোকের ছায়া এলাকায়। ১৯৫৮ সালের ১৯ সেপ্টেম্বর চন্দননগরে জন্মগ্রহণ করেছিলেন তাপস। ছোটবেলাও কেটেছিল সেখানেই। হুগলি মহসিন কলেজ থেকে স্নাতক হন তিনি। তারপর কলকাতায় চলে এলেও চন্দননগরের সঙ্গে তাঁর যোগযোগ বিচ্ছিন্ন হয়নি। ভালবাসতেন নিজেকে সেখানকার মানুষ হিসেবে ভাবতে। মঙ্গলবার, তাঁর মৃত্যুর খবর চন্দননগরে পৌঁছতেই শোকাচ্ছন্ন হয়ে পড়েন আত্মীয় থেকে স্থানীয় বাসিন্দারা। ছোটবেলার বন্ধুদের স্মৃতিতে উঠে আসে তাপসের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ঘটনা।

আরও পড়ুন-মৃত্যুটা হয়ত একটু অন্যরকম হতে পারত: সুদীপ্তা

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...