Wednesday, June 10, 2026

করোনাভাইরাস সংক্রমণের জেরে এ বার প্রাণ গেল হাসপাতালের ডিরেক্টরেরও !

Date:

Share post:

করোনাভাইরাস সংক্রমণের জেরে এ বার প্রাণ গেল উহানের উচ্যাং হাসপাতালের ডিরেক্টরেরও। যা নিয়ে ফের কাঠগড়ায় চিন। জানা গিয়েছে , বছর বাহান্নর নিউরো-সার্জন লি ঝিমিং মঙ্গলবার মারা যান। সেই খবর প্রকাশ্যে এলেও চিনা সংবাদমাধ্যম তা চেপে যাওয়ার চেষ্টা করে । প্রশাসনিক সূত্রে বলা হয়, ওই চিকিৎসককে জীবনদায়ী ব্যবস্থার মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তার পর আজ বুধবার সকালে সরকারি ভাবে ঝিমিংয়ের মৃত্যুসংবাদ জানানোর হয় । এরপরই বেজিংয়ের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন নাগরিকেরা।
এখনও পর্যন্ত চিনে যে ছ’জন করোনা-আক্রান্ত স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন, তাঁদের মধ্যে ঝিমিংই সব চেয়ে প্রবীণ স্বাস্থ্যকর্তা। অভিযোগ, এঁদের প্রত্যেকেরই মৃত্যুসংবাদ গোড়ায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল প্রশাসন। বেজিং অবশ্য সেই অভিযোগ মানতে চায়নি । সব স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে জানিয়েছে, এঁদের সবাইকে শহিদের মর্যাদা দেওয়া হবে। হুবেই প্রদেশে কর্মরত স্বাস্থ্যকর্মীদের নাগাড়ে হাসপাতালেই পড়ে থাকতে হচ্ছে বলে, তাঁদের সন্তানদের কেউ সিনিয়র হাইস্কুল প্রবেশিকা পরীক্ষায় বসলে অতিরিক্ত ১০ নম্বর করে পাবে বলেও ঘোষণা করেছে চিনা প্রশাসন।

Related articles

মেসিকাণ্ডে অরূপের রাজ্য ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশি হাজিরার নির্দেশ হাইকোর্টের

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে কেন্দ্র করে ঘটে যাওয়া নজিরবিহীন অব্যবস্থার জেরে এবার আইনি বিপাকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ...

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...