Wednesday, June 10, 2026

দেশের সেরা সাংবাদিকদের সঙ্গে ভাগবতের গোপন বৈঠক ফাঁস

Date:

Share post:

কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে জনমানসে বিরূপ ধারণা তৈরি হয়েছে, তা দিল্লি ভোটের পর পরিস্কার। সে নিয়ে চিন্তায় ঘুম ছুটেছে সরকারের। আর এই সমস্যার সমাধানে বিজেপির হয়ে ব্যাট করতে নামলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তার প্রথম ধাপ হিসাবে দেশের সেরা ৭০ সাংবাদিকদের সঙ্গে গোপন বৈঠকে বসলেন তিনি। রাজধানী নয়াদিল্লির ছত্তরপুরে এই গোপন বৈঠক হয়। কিন্তু চেষ্টা করেও এই বৈঠকের কথা গোপন থাকেনি

বৈঠকের মূল বক্তব্য কী? মূলত দেশ জুড়ে সিএএ, এন আরসি ও এনপিআর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার নিরসন করার চেষ্টা। এছাড়া সরকারি সংস্থাগুলিতে বিলগ্নিকরণ এবং অভিন্ন দেওয়ানি আইন নিয়ে মতামত নেওয়া হয়। বিজেপির লক্ষ্য, দেশের সেরা সাংবাদিকদের বুঝিয়ে কঠোর সমালোচনার পরিস্থিতি থেকে সরিয়ে নেওয়া। যাতে বিরোধী হাওয়া ছড়িয়ে না পড়ে। এর আগে গত বছর ভাগবত আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসেছিলেন। এবারের বৈঠকের ফল কী হয়, সেটাই রাজনৈতিক মহলের লক্ষ্য

Related articles

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...

কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।...