Tuesday, May 12, 2026

টানটান উত্তেজনার মধ্যেই আজ যাদবপুরে ছাত্র-ভোট শুরু বেলা ১১টায়

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ ছাত্রভোট৷ প্রায় ৩ বছর পর বিশ্ববিদ্যালয়ের ৩টি বিভাগেই ভোট শুরু হবে বেলা ১১টা থেকে৷ ভোটগণনা বৃহস্পতিবার ৷
যাদবপুরে ABVP এবারই প্রথম ভোটে প্রার্থী দিয়েছে৷ শেষবারের ভোটে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় আছে বিজেপি প্রভাবিত এই ছাত্র সংগঠন৷ অশান্তির আশঙ্কায় ভোটে শান্তি বজায় রাখার আবেদন করেছেন উপাচার্য৷
প্রেসিডেন্সির মতো যাদবপুরেও পুরোনো নিয়মেই হবে ছাত্র ভোট ৷ ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জয় লাভের পরই রাজ্য সরকার এক নির্দেশিকা জারি করে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোট বন্ধ করে৷ তার পরিবর্তে গঠিত হয় নতুন ছাত্র কাউন্সিল। ওই নতুন কাউন্সিলের নিয়ম বিধি অনুসারে ছাত্র সংসদের সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন করেন প্রতিষ্ঠানেরই প্রধান। শুধুমাত্র সাধারণ সম্পাদক ও সহ সম্পাদক নির্বাচন হবে ছাত্র-ভোটের মাধ্যমে। সরকারের এই ঘোষণাকে চূড়ান্ত ‘অগণতান্ত্রিক’ ও ‘ছাত্র স্বার্থ’ বিরোধী বলে আন্দোলনে নামে যাদবপুর, প্রেসিডেন্সি সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শেষপর্যন্ত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সরকার নির্দেশ দেয়, ছাত্র সংসদ ভোট হবে নাকি কাউন্সিল ভোট হবে তা ঠিক করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষই। এরপরেই প্রেসিডেন্সিতে ছাত্র ভোট অনুষ্ঠিত হয় ৷ এবার যাদবপুরের পালা ৷

যাদবপুরের ভোটে ABVP প্রচার করেছে, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে ৷ পাশাপাশি CAA-র ইতিবাচক দিকও তুলে ধরেছে৷ গতবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র আসা নিয়ে ক্যাম্পাসে তুলকালাম হয়। কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতেই ইউনিয়ন রুম ভাংচুরের অভিযোগ ওঠে ABVP র বিরুদ্ধে। তবে এই অভিযোগ ভোট বাক্সে প্রভাব ফেলবে না বলেই ABVP দাবি করেছে৷
ওদিকে, ভোটপ্রচারে এসে SFI নেত্রী ঐশী ঘোষ বলেছিলেন, “ABVP যাদবপুরে জায়গা পেলে ওরা ক্যাম্পাস বন্ধ করে দেবে৷” এই নির্বাচনে আছে TMCP প্রার্থীরাও৷

Related articles

কমবে বৃষ্টির পরিমাণ, দক্ষিণবঙ্গে ফের উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস!

বৈশাখের প্রায় শেষ লগ্নেও সেভাবে গরমের দাবদাহ সহ্য করতে হয়নি বঙ্গবাসীকে। বৃষ্টি আর কালবৈশাখী উষ্ণতা ঊর্ধ্বমুখী হওয়ার পথে...

প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল NEET(UG) 2026: তদন্তে সিবিআই

সারাদেশে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG ২০২৬ বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। গত ৩ মে সারা দেশ জুড়ে...

ভোট পরবর্তী হিংসার বলি ২ তৃণমূল কর্মী! ছবি পোস্ট করে গর্জে উঠলেন অভিষেক

ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মীরা- অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ক্ষমতায় এসেই ৭১৭ মদের দোকান বন্ধ থালাপতির! বড় প্রভাব পড়বে রাজস্বে

মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের...