Sunday, May 17, 2026

যোগীর উত্তরপ্রদেশে ফের এক বিজেপি- বিধায়ক ধর্ষণে অভিযুক্ত

Date:

Share post:

যোগীর রাজ্যে ফের এক “ধর্ষক” বিজেপি বিধায়কের খোঁজ মিলেছে৷

উত্তরপ্রদেশের ভাদোহির বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ ত্রিপাঠি
এবং তাঁর পরিবারের ৬ জন সদস্যের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠল। বিয়ের প্রতিশ্রতি দিয়ে সহবাসের অভিযোগ এনেছেন বছর চল্লিশের এক মহিলা। জেলা পুলিশ সুপার রাম বদন সিং বলেন, “অভিযোগে জানানো হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রথমে তাঁর সঙ্গে দৈহিক সম্পর্ক তৈরি করেন বিধায়কের ভাইপো সন্দীপ তিওয়ারি। পরে, বিধায়ক এবং তাঁর পরিবারের আরও সদস্যদের বিরুদ্ধেও একই অভিযোগ এনেছেন ওই মহিলা। অভিযোগ পেয়েছি, যাঁদের নাম রয়েছে, তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছি। তদন্তের জন্য দল তৈরি করা হয়েছে”

ওই মহিলার অভিযোগ, ট্রেনে পরিচয় হয় বিধায়কের ভাইপোর সঙ্গে৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি ৬ বছর ধরে শারীরিক সম্পর্ক তৈরি করেছেন। বিয়ের কথা জিজ্ঞেস করায় তাঁকে হেনস্থাও করা হয় বলেও অভিযোগ। মহিলা অভিযোগ করেছেন, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের সময়, তাঁকে একটি হোটেলে আটকে রাখা হয়, এবং তাঁকে ধর্ষণ করেন বিধায়ক এবং চন্দ্রভূষণ ত্রিপাঠি, দীপক তিওয়ারি, নীতিশ তিওয়ারি, এবং প্রকাশ তিওয়ারি।
ওদিকে, যথারীতি বিধায়ক বলেছেন, রাজনৈতিক ষড়যন্ত্র করেই তাঁর সম্মানহানি করতে এই অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, “তদন্তে যদি কোনও অভিযোগ সত্য প্রমাণিত হয়, ফাঁসিকাঠে ঝুলতে প্রস্তুত আমি এবং আমার আমার পরিবার”। পুলিশ প্রধান জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের ফল অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে৷”

Related articles

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...