Tuesday, June 23, 2026

জুটমিল বন্ধের জেরে বিক্ষোভ শ্যামনগরে

Date:

Share post:

কারখানা বন্ধ হয়েছে দীর্ঘদিন। মিলছে না বকেয়া টাকাও। শুক্রবার সকাল থেকে উত্তপ্ত শ্যামনগর ওয়েভারলি জুটমিল চত্বর। শ্রমিকরা ভাঙচুর চালান কারখানার সামনে। কর্তৃপক্ষের দু’টি গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে, পুলিশের গাড়িও ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

দীর্ঘদিন ধরে আর্থিক ভাবে ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছিল এই জুটমিলটি। বেতন পাচ্ছিলেন না শ্রমিকরা। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মীদের যে পেনশন পাওয়ার কথা ছিল, সেটাও কর্তৃপক্ষ দিচ্ছে না অভিযোগ। গত ২৯ জানুয়ারি বন্ধ হয়ে যায় জুটমিলটি। এরপরে বৈঠকে বসেন শ্রমিকপক্ষ ও মালিকপক্ষ। তাতে ঠিক হয় শুক্রবার খোলা হবে চটকল। কিন্তু কারখানা খোলা তো দূরের কথা। তাঁরা এসে দেখেন কারখানার গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ।

এই নোটিশ দেখে চটে যান শ্রমিকরা। গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় কয়েক হাজার শ্রমিক। কিছু পরে কারখানার ভিতরে ঢুকে অফিসেও ব্যাপক ভাঙচুর চালান তাঁরা। বাইরে দাঁড়িয়ে থাকা, কর্তৃপক্ষের দু’টি গাড়িতে আগুনও ধরিয়ে দেন। ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ এলে, পুড়িয়ে দেওয়া হয় পুলিশের একটি গাড়িও। ঘোষপাড়া রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।

আরও পড়ুন-বড়তলা থানা এলাকায় মহিলার রহস্য মৃত্যু

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...