Saturday, May 16, 2026

প্রয়াত কৃষ্ণা বসু

Date:

Share post:

প্রয়াত কৃষ্ণা বসু। শিক্ষাবিদ, প্রাক্তন সাংসদ, নেতাজি পরিবারের অন্যতম সদস্য কৃষ্ণা বসু শনিবার সকাল ১০.২০ মিনিট মেডিকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯। হাসপাতালে সকালেই আসেন তাঁর দুই পুত্র প্রাক্তন সাংসদ, ইতিহাসবিদ সুগত বসু ও রাষ্ট্রবিজ্ঞানী সুমন্ত বসু। ছিলেন মেয়ে শর্মিলাও।

বিগত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ভর্তি হন হাসপাতালে। বিগত চারদিন ধরে তিনি হাসপাতালেই ছিলেন। হৃদযন্ত্রের সমস্যা ছিল। বছর চারেক আগে তাঁর হার্ট অ্যাটাকও হয়। এছাড়া বসয়জনিত অসুস্থতা ছিলই। এদিন সকালে হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়।

নেতাজি পরিবারের অন্যতম সদস্য কৃষ্ণা বসুর স্বামী শিশির বসু। কৃষ্ণার জন্ম ১৯৩০ সালের ২৬ ডিসেম্বর, ঢাকায়। ইংরেজিতে স্নতকোত্তর পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর সিটি কলেজে অধ্যাপনা। পরে এই কলেজের অধ্যক্ষের দায়িত্বও পালন করেন। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি তৃণমূলের সাংসদও নির্বাচিত হন।

তাঁর দেহ দুপুরে শরৎ বোস রোডের বাসভবনে আনা হবে। পরে সেখান থেকে এলগিন রোডে বোস পরিবারের আদি বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের পর বিকেলে তাঁর শেষকৃত্য।

Related articles

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...