Wednesday, February 25, 2026

“ট্রাম্পকে আমার গানের সঙ্গে নাচতে বলবো’, মন্তব্য এক বলিউডি গায়কের

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনা অনুষ্ঠানে গান গাইতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের এক জনপ্রিয় শিল্পীকে৷

আমন্ত্রণ পেয়ে সেই শিল্পীর প্রাথমিক প্রতিক্রিয়া, “গান গাইতে তো যাবোই৷ আমি চাই আমার গানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প নাচুন।”

গোটা দুনিয়ার এক নম্বর VVIP-কে এমনই অনুরোধ করলেন বিশিষ্ট শিল্পী কৈলাশ খের৷

আগামী ২৪ তারিখ থেকে এ দেশের অতিথি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সঙ্গে থাকবেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। টানা ৩৬ ঘণ্টার অতিথি তাঁরা। প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্টের বিলাসবহুল ‘এয়ারফোর্স ওয়ান’ বিমান আমেদাবাদ এয়ারপোর্টে নামবে। সেখান থেকে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে যাবেন তাঁরা। সঙ্গে থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকেও হিউস্টনে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল, ‘হাউডি মোদি‌’‌ স্লোগানে, এখানেও সেভাবেই ‘নমস্তে ট্রাম্প’‌ অনু্ষ্ঠানে স্লোগান দেওয়া হবে ‘কেমছো ট্রাম্প’।

গত বেশ কয়েক সপ্তাহ ধরেই আমেদাবাদ নগর উন্নয়ন কর্তৃপক্ষ এবং আহমেদাবাদ পৌর কর্পোরেশন এই অনুষ্ঠানের জন্য ঝাঁপিয়েছে আমেদাবাদকে বদলে দিতে৷
‘ডোনাল্ড ট্রাম্প নাগরিক অভিনন্দন সমিতি’ এই অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছে। ২৪ তারিখ দুপুরে মার্কিন প্রেসিডেন্ট তাঁর স্ত্রী সহ আমেদাবাদ এয়ারপোর্ট থেকেই সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে পৌঁছবেন। নবনির্মিত এই স্টেডিয়ামের উদ্বোধনও করবেন তিনি। সেখানেই অনেক শিল্পীর সঙ্গে অংশগ্রহণ করবেন কৈলাশ খের-ও। কৈলাশ শুরু করবেন ‘জয় জয় কারা, স্বামী দেনা সাথ হামারা’, আর শেষ করবেন ‘আগার বুম বুম লাহিড়ী’ গান দিয়ে।

এক সংবাদ মাধ্যমে খের বলেছেন, “যদি কথা বলার সুযোগ পাই, আমি ট্রাম্পকে আমার গানের সঙ্গে নাচতে বলব”। দুপুর সাড়ে তিনটে পর্যন্ত সেখানে চলবে এই অনুষ্ঠান, তারপরেই সেখান থেকে আগ্রায় যাবেন ট্রাম্প এবং মেলানিয়া। সেখানে তাঁরা কিছুক্ষণ তাজমহল দেখবেন। সন্ধে সাড়ে ৬ টা নাগাদ দিল্লি রওনা দেবেন।

spot_img

Related articles

কলকাতা পুলিশের বড় সাফল্য! তিলজলা শুটআউটে একদিনের মধ্যে ধৃত বাবা-ছেলে

তিলজলা শুটআউট (Tiljala Shootout) কাণ্ডে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। পুলিশি তৎপরতায় মঙ্গলবার গভীর রাতে কলকাতা...

ভাঙড়ের রাসায়নিক বিস্ফোরণ: ৮ দিন পর হাসপাতালে মৃত্যু শিশুর

শেষ রক্ষা হল না। ভাঙড়ের রাসায়নিকের ড্রাম বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত চার বছরের শিশুর মৃত্যু হল এম আর...

‘কান্তারা’ মামলায় স্বস্তি রণবীরের

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ! আপাতত রণবীরের সিং-এর (Ranveer Singh) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তবে কান্তারা ১...

খনি দফতরে বসেই যথেচ্ছ তোলাবাজি! ওড়িশার আধিকারিকের ঘরে উদ্ধার রাশিরাশি নগদ

সাধারণ মানুষের বিশেষত নারী নিরাপত্তা ওড়িশার বিজেপি সরকারের জমানায় তলানিতে, যা প্রমাণ করে নিত্যদিনের ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা। তবে...