Monday, May 4, 2026

কেন্দ্রের উদ্যোগে দিল্লির সরকারি স্কুলে ক্লাস নেবেন মেলানিয়া, আমন্ত্রণ পেলেন না খোদ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সরকারি স্কুল৷ সেই স্কুলেই অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্র ৷ অথচ সেই অনুষ্ঠানে কেন্দ্র আমন্ত্রণই জানালো না মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। ২৪ তারিখে দু’‌দিনের ভারত সফরে আসছেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার দক্ষিণ দিল্লির একটি সরকারি স্কুলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেলানিয়া। সেখানে ঘণ্টাখানেকের এক অনুষ্ঠান৷ স্কুলের ছাত্র–ছাত্রীদের সঙ্গেও কথা বলবেন মেলানিয়া ট্রাম্প। সেই অনুষ্ঠানেই ডাক পেলেন না কেজরি৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে আপ।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া ২ বছর আগে দিল্লির স্কুলে স্কুলে বিশেষ ‘‌হ্যাপিনেস ক্লাস’‌ শুরু করেছিলেন। এই বিশেষ ক্লাসে ধ্যান-এর উপর জোর দেওয়া হয়। পড়ুয়াদের উপর থেকে চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। মেলানিয়া এরকমই একটি ‘‌হ্যাপিনেস ক্লাস’‌-এ অংশ নেবেন। এই অনুষ্ঠানে ডাকা হয়নি শিসোদিয়াকেও।

মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যখন বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া তখন থাকবেন দিল্লির ওই স্কুলের বিশেষ অনুষ্ঠানে।

রাজনৈতিক মহলের বক্তব্য, দিল্লির নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে আপ। বোঝাই যাচ্ছে মনের জ্বালা মেটাতেই কেন্দ্র কেজরিওয়ালকে ডাকেনি৷

Related articles

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
94 এগিয়ে
বিজেপি
192 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে