Site Logo

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

EBBS Desk·
সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আশ্বাস দিলেন, অপেক্ষা করুন, দেখতে থাকুন, সূর্যাস্তের পর তৃণমূলের জয় নিশ্চিত। ভয় পাবেন না।

Sponsored

Sranchi In Article

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "স্ট্রংরুমে যেখানে কাউন্টিং হচ্ছে সেই জায়গা ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি প্রথম থেকেই বলছি ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। প্রথম দু-তিন রাউন্ডে কাউন্টিং করার পরে তারপর কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে ৭টি মেশিন যেখানে কোনও মিল নেই। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার চালাচ্ছে, অফিস, ভাঙছে, জোর করে অত্যাচার চালাচ্ছে, এসআইআরের নামে ভোট লুঠ করেছে যাতে বিজেপি জিততে পারে। এমন অনেক সিট আছে ৭০-১০০ টা সিট আছে যেগুলোতে আমরা এগিয়ে আছি সেগুলো বলছে না। সমস্তটাই মিথ্যে খবর খাওয়াচ্ছে।" আরও পড়ুন: ভোটের ফলাফলের আবহে ছন্দপতন: শোকে ভেঙে পড়লেন দেব

দলনেত্রী আরও জানালেন, "আগে ডিআইসিও-তে এই খবরগুলো দিত কিন্তু তাঁকে কালকে তাঁকে বদলে দেওয়া হয়েছে। সমস্তটাই নির্বাচন কমিশন ইচ্ছেমতো খেলছে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। আমাদের পুলিশরা মাথানত করে কেন্দ্রীয় বাহিনীর আওতায় কাজ করছে। আমি কাউন্টিং এজেন্ট, দলের কর্মীদের বলব মন খারাপ করার কোনও কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪- ১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। অপেক্ষা করুন, দেখতে থাকুন। আপনারা কেউ ভয় পাবেন না। আমি আপনাদের সঙ্গে আছি। নিশ্চিন্তে থাকুন আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।"

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →