Sunday, June 14, 2026

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো। তবে, ১২টার পরেও ৪১টি আসনে কোনও ট্রেন্ড দেখাতে পারেনি নির্বাচন কমিশন। স্লো কাউন্টিং নিয়ে ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ ও মহুয়া সাংসদ। কোথাও কোথায় ভোট গণনা শুরু হয়েছে অনেক দেরিতে।

উল্লেখযোগ্য কেন্দ্রের মধ্যে প্রথমেই আসে ভবানীপুর। সেখানে ৫ রাউন্ডের শেষে ১৬৭০৬-এর বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, দিকে দিকে তৃণমূলের তরফ থেকে স্লো কাউন্টিং এবং ট্রেন্ড না দেখানোর অভিযোগ করা হচ্ছে। সাগরিকা ঘোষ (Sagarika Ghosh) লেখেন,
“বাংলার জন্য গুরুত্বপূর্ণ।
নির্বাচন কমিশন কেন বাংলার ২৯৩টি আসনের সবগুলোর প্রবণতা প্রকাশ করছেন না? নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ৭০টিরও বেশি আসনের প্রবণতা দেখায়নি। অনুগ্রহ করে অবিলম্বে ২৯৩টি আসনের তথ্য প্রকাশ করুন।“

মহুয়া মৈত্র (Mahuaa Moitra) জানান, ইচ্ছে করেই ৭০টি জায়গার ট্রেন্ড দেখানো হচ্ছে না। কারণ, তৃণমূল (TMC) কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। কিন্তু তৃণমূলের কর্মীরা একজোট হয়ে আছে। এই কথা আগেও বলেছিলেন তৃণমূল সুপ্রিমো। কর্মীদের একজোট হয়ে আত্মবিশ্বাসী থাকা বার্তা দিয়েছেন মমতা।

পশ্চিমবঙ্গ বিধানসভায় ২৯৪ আসনে ভোটগ্রহণ হয় ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায়। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী প্রক্রিয়া নিয়মভঙ্গের অভিযোগে সব বুথে ভোট বাতিল করে দিয়েছে কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। গণনা হবে ২৪ মে। এদিন ফলতা বাদে বাকি কেন্দ্রগুলির ভোটগণনা।

তবে, বিজেপির এগিয়ে যাওয়ার ট্রেন্ড বজায় থাকবে কি না, তা এখনই বলা যাচ্ছে না বলেই মত ভোট-বিশেষজ্ঞদের। কারণ, সূত্রের খবর সেই সব বুথই আগে গোনা হচ্ছে, যেগুলিতে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তৃণমূল শিবিরের মনোবল ভাঙার জন্যেই নির্বাচন কমিশনের মাধ্যমে এই ট্রেন্ড দেখানো হচ্ছে বলে অভিযোগে রাজনৈতিক মহলের একাংশের।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...