Friday, March 6, 2026

দীনেশ আর তার শাশুড়ির সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন

Date:

Share post:

দীনেশ কার্তিকের সঙ্গে তার শাশুড়ির সম্পর্ক নিয়ে মিডিয়ায় জোর জল্পনা। মিডিয়ায় গল্প শাশুড়ির জন্যই নাকি মেয়ে দীপিকা পাল্লিকাল আর কার্তিকের চারহাত এক হয়েছে। হঠাৎ কেন এই প্রশ্ন? কার্তিকের শাশুড়ি আলোচনায় উঠে এসেছেন সোস্যাল মিডিয়ায় একটি পোস্টকে ঘিরে। যেখানে শাশুড়ির সঙ্গে কার্তিকের একটি ছবি পোস্ট করা হয়। লেখা ছিল… পিতা-পুত্র কম্বিনেশন যুবরাজ-যোগরাজের কথা আমরা জানি, কতজন জানি জামাই-শাশুড়ি কার্তিক-সুসানের কথা!

প্রশ্ন কে দীনেশের শাশুড়ি সুসান? পুরো নাম সুসান ইট্টিসেরিয়া। সত্তর দশকের নাম করা মহিলা ক্রিকেটার। ৭টি টেস্ট ও ২টি একদিনের ম্যাচ খেলেছেন। পেয়েছেন ৮টি উইকেট। আর মেয়ে দীপিকা ভারতের স্কোয়াশ দলের সদস্য। ক্রিকেট মহলের খবর, দীপিকার সঙ্গে সম্পর্ককে পরিণতি দিতে সুসানই উদ্যোগ নিয়েছিলেন। আর সেখানে নাড়ির টান তৈরি করেছিল ক্রিকেটই। এখনও নাকি কেরিয়ার নিয়ে দুজনের নানা আলোচনা হয়। দল থেকে বাদ পড়ার পরে স্ত্রীর চাইতে শাশুড়িরই বেশি পরামর্শ নেন কার্তিক।

spot_img

Related articles

পাহাড়ে সাজ সাজ রব, শুক্রবার দু’দিনের সফরে রাজ্যে রাষ্ট্রপতি

শুক্রবার দু’দিনের সফরে রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬ ও ৭ মার্চ তাঁর এই সফরকে কেন্দ্র করে...

বরুণদের হতশ্রী বোলিংয়েও ‘ট্র্যাজিক নায়ক’ বেথেল, ব্রিটিশ বধ করে কাপযুদ্ধের দুয়ারে ভারত

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ফাইনালে ভারত(India)। মুম্বইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে কাপ জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া(India)। রবিবার কাপযুদ্ধের...

শচীন-পুত্রের বিয়ের অনুষ্ঠান থেকে মাঠে হাজির রোহিত-ধোনি, তারকা সমাবেশ রাতেও

নক্ষত্র সমাবেশে উজ্জ্বল শচীন তেন্ডুলকরের পু্ত্র অর্জুনের ( Arjun Tendulkar )বিবাহ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার...

পাহাড়ে বিজেপি সাংসদ রাজু বিস্তার নামে ‘মুর্দাবাদ’ পোস্টার! তুঙ্গে বিক্ষোভ

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তপ্ত পাহাড়। ভোটার তালিকা থেকে বহু গোর্খা বাসিন্দার নাম বাদ পড়া এবং হাজার হাজার...