Sunday, May 3, 2026

তিনি বেঁচে থাকবেন কাজের মধ্যে, প্রয়াত কৃষ্ণা বসুকে শেষ শ্রদ্ধা জানিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আমরা হারিয়েছি আমাদের একজন অভিভাবককে, প্রয়াত কৃষ্ণা বসুকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তিনি অনেক কমিটিতে ছিলেন এবং অনেক কাজ করে গিয়েছেন। তার চলে যাওয়াটা মেনে নিতে হচ্ছে, কারণ এটাই জীবন। সুমন্ত এবং সৌগত দু’জনকেই ধন্যবাদ জানান মমতা, মায়ের প্রতি সবসময় সজাগ দৃষ্টি রাখার জন্য। বলেন, কৃষ্ণা বসুর মৃত্যু রাজনৈতিক ও শিক্ষাজগতে অপূরণীয় ক্ষতি। সমস্ত আত্মীয় অনুরাগীদের সমবেদনা জানাই। নেতাজি ভবনের ঐতিহ্য ধরে রাখতে হবে। তিনি বেঁচে থাকবেন তাঁর কাজের মধ্যে দিয়ে। তার কাজের আমরা সকলেই অনুরাগী। আমরা তাঁকে চিরস্মরণীয় স্মরণীয় করে রাখতে চাই।

তিনি আরও বলেন, “আমাদের সকলের কাছে মাতৃসম। শিক্ষাবিদ ছিলেন তিনি। তার মধ্যে রাজনৈতিক চেতনা ছিলো। আমার সঙ্গে ২৬ ডিসেম্বর শেষ বার দেখা হয়েছিল। আজ তিনি চলে যাওয়াতে তার সন্তানদের এবার দায়িত্ব নিতে হবে। আমরা আমাদের অভিভাবকদের হারালাম।

রাজ্য সরকার তাকে পূর্ণ মর্যাদা দেওয়া হবে। গান স্যালুট দেওয়া হবে।তার চলে যাওয়া একটা বড় শূন্যস্থান। এটাই আমাদের জীবন মেনে নিতে হয়। আমরা বাকরুদ্ধ। আমি বেশি ধন্যবাদ জানাচ্ছি তার দুই সন্তানকে। তারা সব সময় মাকে আগলে রাখতো।

এদের বলেছি দেশের মাটিতে ফিরে এসো। নেতাজি এই ঐতিহ্য ধরে রাখতে হবে। এটা ওদের কাছে আবেদন। তিনি তার কাছের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন।

Related articles

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...