Tuesday, March 24, 2026

কলকাতার প্রায় ৪০ তৃণমূল-কাউন্সিলর নানা কারণে এবার বাদ পড়ছেন, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

দিনক্ষন ঘোষণা এখনও হয়নি, তবুও কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রায় তৈরি৷ সামান্য কয়েকটি ওয়ার্ড নিয়ে এখনও আলোচনা চলছে৷ দলের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ১৪৪টি ওয়ার্ডের জন্য ভোট-কুশলী প্রশান্ত কিশোরের টিমের তৈরি করা আলাদা আলাদা সমীক্ষা রিপোর্ট৷ ‘টিম-পিকে’ করা এই সমীক্ষায় ওয়ার্ডের সমস্যা সমাধানে কাউন্সিলরের ভূমিকা এবং কাউন্সিলরের ভাবমূর্তির দিকেই নজর দেওয়া হয়েছে৷ তৃণমূল সূত্রের খবর, এই সমীক্ষা- রিপোর্টের সঙ্গেই প্রশান্ত কিশোর ওয়ার্ডপিছু তিনটি করে নাম প্রার্থী হিসাবে সুপারিশ করেছেন৷ অগ্রাধিকারের ভিত্তিতেই তিনটি নাম দেওয়া হয়েছে৷ দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূল হাই-কম্যাণ্ড পিকে-র এই তালিকাকেই প্রাধান্য দিয়েছে৷
এদিকে পিকে-র এই সমীক্ষা-রিপোর্ট নিয়ে

কার্যত ‘আতঙ্কে’ দিন কাটাচ্ছে তৃণমূল কাউন্সিলর-শিবির৷ কার নাম আছে, আর কারা বাদ গিয়েছে, সেই জল্পনাতেই এখন ফুটছে তৃণমূল৷ সূত্রের খবর, তৃণমূলের প্রার্থী তালিকা থেকে প্রাথমিক বাছাইয়ে বাদ গিয়েছে বেশ কয়েকজন কাউন্সিলর ৷ তবে ভাবমূর্তিজনিত কারনে সবাই বাদ পড়েননি৷ এদের মধ্যে আছেন প্রবীন এবং আর প্রার্থী হতে অনিচ্ছুকদের নামও৷ আছেন সংরক্ষণের কারণে বাদ পড়ারাও৷ শোনা যাচ্ছে, নির্বাচিত এমন কাউন্সিলরও বাদ পড়ছেন, যারা গত তিনবার নির্বাচিত হয়েছেন৷ সূত্রের খবর, কলকাতা পুরভোটে তৃণমূলের প্রায় ৪০ জন নির্বাচিত কাউন্সিলর একাধিক কারনে এবার প্রার্থী হতে পারছেন না৷

আরও পড়ুন-কলকাতার জটিলতা কাটাতে আজ ও কাল জরুরি বৈঠকে তৃণমূল

Related articles

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...