Thursday, May 14, 2026

জিএসটি ক্ষতিপূরণ মিলবে তো! চিন্তায় রাজ্য

Date:

Share post:

ফেব্রুয়ারি ও মার্চে জিএসটি বাবদ ক্ষতিপূরণ পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য পাবে কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। জিএসটি ক্ষতিপূরণ সেস আদায় চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত মাত্র ১.৫ শতাংশ হারে বেড়েছে। কিন্তু ২১ শতাংশ হারে বৃদ্ধি ধরা হয়েছিল।
মঙ্গলবার সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে জিএসটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, ফেব্রুয়ারি এবং মার্চে জিএসটি ক্ষতিপূরণ বাবদ অর্থ আদৌ কেন্দ্র রাজ্যগুলিকে দিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ক্ষতিপূরণ না পেলে রাজ্যগুলি রীতিমতো আর্থিক সঙ্কটে পড়বে বলে আশঙ্কা অর্থমন্ত্রীর। সেক্ষেত্রে অনেক রাজ্যকে ওভারড্রাফটও নিতে হতে পারে। অনুষ্ঠানে অমিত মিত্র তুলে ধরেন, কেন্দ্রীয় কর বাবদ আদায়ের অংশ হিসাবে রাজ্যগুলির প্রাপ্য কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে পশ্চিমবঙ্গের প্রায় ১১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ২০১৩-১৪ সালে কেন্দ্রের মোট রাজস্ব আদায়ের সেস ও সারচার্জ ছিল ৬ শতাংশ। বর্তমানে তা বেড়ে হয়েছে ১৮ শতাংশ বলে জানান অমিত মিত্র। কিন্তু সেস, সারচার্জ আদায়ের কিছুই রাজ্যগুলি পাচ্ছে না। জিএসটি ক্ষতিপূরণ বাবদ জানুয়ারি পাওনার গোটাটা বকেয়া রয়েছে। সব মিলিয়ে বকেয়ার পরিমাণ প্রায় ২,৪০০ কোটি টাকা। পরিকাঠামো ছাড়াই কেন্দ্রের জিএসটি চালু করার সমালোচনা করেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন-ডাক্তারবাবু হেরে হেরে হারাধন হয়ে গিয়েছে! সূর্যকান্তকে বেনজির আক্রমণ দিলীপের

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...